News Flash

  • Home
  • Uncategorized
  • নাগপুরে বিজেপি কর্মী সহ একই পরিবারের পাঁচজন সদস্যকে নির্মমভাবে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

নাগপুরে বিজেপি কর্মী সহ একই পরিবারের পাঁচজন সদস্যকে নির্মমভাবে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ

নাগপুর, ১১ জুন (হি.স.): বাকরুদ্ধকর ঘটনা| মহারাষ্ট্রের নাগপুরে রহস্যজনকভাবে খুন হলেন বিজেপি কর্মী কমলাকর পোহানকার এবং তাঁর পরিবারের চারজন সদস্য| রোমহর্ষক ঘটনাটি ঘটেছে নাগপুরের নন্দনবন থানার অন্তর্গত আরাধনা নগরে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার রাতে আরাধনা নগর এলাকায় অবস্থিত বাড়িতে ঘুমিয়েছিলেন বিজেপি কর্মী কমলাকর ও তাঁর পরিবারের বাকি সদস্যরা| রাতের অন্ধকারের সুযোগে বিজেপি কর্মীর বাড়িতে হানা দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| ঘুমের মধ্যেই নির্মমভাবে হত্য করা হয় বিজেপি কর্মী কমলাকর পোহানকার, তাঁর স্ত্রী, মা, কন্যা এবং ভাইঝিকে| তবে, সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছেন কমলাকরের ছোট মেয়ে মিতালী এবং ভাইঝি বৈষ্ণবী| অন্য বিছানায় ঘুমিয়ে থাকায় মিতালী ও বৈষ্ণবীকে দেখতে পায়নি দুষ্কৃতীরা| সোমবার সকালে বিজেপি কর্মী সহ পরিবারের বাকি সদস্যদের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ|

রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে কি কারণে নির্মমভাবে হত্যা করা হল বিজেপি কর্মী সহ তাঁর পরিবারের বাকি সদস্যদের, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, লুঠের উদ্দেশ্যে নয়, ষড়যন্ত্র করেই খুন করা হয়েছে বিজেপি কর্মী সহ তাঁর পরিবারের বাকি সদস্যদের| মামলা রুজু করে রোমহর্ষক এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে নন্দনবন থানার পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top