News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
কথায় বলে- যত গর্জে তত বর্ষে না৷ শুধু গর্জনেই সার হয়৷ বর্ষণ নাম মাত্র৷ বর্ষার এমন ঘনঘটা রূপ দেখে তাইতো বর্ষণের তেমন আভাস পাওয়া যায় না৷ প্রশাসনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য৷ প্রশাসনের মাথাভারি কর্তাবাবুরা যতই আস্ফালন করেন তত কিন্তু কাজ পালন করেন না৷ করলে রাজ্যস্তরে প্রশাসনিক কাজের যেমন সাবলীল গতি আসতো তেমনই দুর্নীতির চাকাও স্তব্ধ হত৷ কিন্তু তা কি হয়েছে?
রাজ্যে ক্ষমতার পট পরিবর্তন হল৷ রাজ্যবাসী আশা করেছিল, রাজ্যে অন্ততঃপক্ষে পাচার বাণিজ্য বন্ধ হবে৷ বিশেষ করে গরু পাচারের ফলে রাজ্যে গো সম্পদ বিরাট হুমকির মুখে পড়েছে৷ বিভিন্ন গরুর হাটে পাচারকারীদের দাপট৷ প্রতিটি গরুর হাটে সেই চেনা মুখরা ঘুরে ফিরে আসছে৷ গৃহস্থের পক্ষে গরু কেনা দায় হয়ে পড়ছে৷ পাচারকারীরা অধিক মূল্যে গরু কিনছে৷ এসব গরু ট্রাক বোঝাই করে আনা হচ্ছে সীমান্তে৷ পাচার করা হচ্ছে বাংলাদেশে৷ রাজ্যের নতুন সরকার এ পাচার বাণিজ্য বন্ধে কঠোর ভূমিকা নিলেও কোথাও যেন একটু ফসকা গ্যাঁড়ো রয়েছে৷ রয়েছে একটু ঢিলেঢালা পরিস্থিতি৷ তাইতো গরু বোঝাই গাড়ি আরামসে জাতীয় সড়ক দিয়ে ছুটে৷ অথচ জাতীয় সড়কে কয়েক শত থানা ও পুলিশ ফাঁড়ি রয়েছে৷
প্রশ্ণটা কিন্তু এখানেও৷ এসব থানা ও ফাঁড়িতে পুলিশ বাবুরা কি করছে? কি করে অবৈধ গরু বোঝাই ট্রাক পুলিশের চোখে ধূলো দিয়ে যাচ্ছে? তবে কি এ ধূলোর পিছনে অর্থের ধান্দা রয়েছে? এ ধান্দা কি পুলিশদেরকে লোভী করে তুলেছে? এমন ভাবনার যথেষ্ট অবকাশ রয়েছে৷ এবং এ ভাবনার পেছনে যে যুক্তি রয়েছে তাও অস্বীকার করা যাবে না৷ ফলে জাতীয় সড়ক দিয়ে গরু বোঝাই ট্রাক যেমন নির্বিঘ্নে সীমান্তে চলে যাচ্ছে তেমনই সীমান্ত রক্ষীদের দায়বদ্ধতাও প্রশ্ণের মুখে পড়ছে৷ অতন্দ্র প্রহরী সীমান্ত রক্ষীদেরকে কি করে ধোঁকা দিচ্ছে গরু পাচারকারীরা? সেই সাথে আরও একটা বিষয় অস্বীকার করা যাবে না৷ তা হল গরু পাচারের নিরাপদ করিডর হল সোনামুড়া সীমান্ত৷ তাইতো সরকার যতই কড়া হোক না কেন গরু কিন্তু ট্রাকে করে চড়ে চলে যাচ্ছে বাংলাদেশে৷ এ যাবার পথ অনেকটা সুগম করে দিচ্ছে আরক্ষা দপ্তরের একাংশ অসাধু রক্ষীরা৷ তারা দেশ সেবার নামে রাজ্যবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করছে৷ ফলশ্রুতি, রাজ্যের গো সম্পদ হুমকির মুখে পড়েছে৷ এর জন্য গরু পাচারকারীরা কতটুকু দায়ী তার থেকেও কম দায়ী নয় আরক্ষা দপ্তরের রক্ষীরা৷ তারা যেন দুষ্টের পালনে নিয়োজিত৷ তাই গরু সহ বিভিন্ন সামগ্রীর পাচার বাণিজ্য কোনও অবস্থায় বন্ধ করা যাচ্ছে না৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top