News Flash

  • Home
  • Uncategorized
  • বলিউড তারকা সলমন খানকে খুনের ছক ফাঁস
Image

বলিউড তারকা সলমন খানকে খুনের ছক ফাঁস

মুম্বই, ১০ জুন (হি.স.) : বলিউডের ‘ভাইজান’ সলমন খানকে খুনের ছক ফাঁস করল কুখ্যাত গ্যাংস্টার সম্পত নেহরা। গোটা পরিকল্পনা সাজাতে দু-দিনের জন্য মুম্বইয়েও গিয়েছিল রেইকি করতে। হরিয়ানা পুলিশের জেরার মুখে সম্পত এই খুনের ছক ফাঁস করে।
গত বুধবারই হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সম্পত নেহরাকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়। পরে ট্রানজিট রিমান্ডে তাকে হরিয়ানায় গুরগাঁওয়ে আনা হয়। হায়দরাবাদ থেকে গুরগাঁওয়ে আসার পথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্পত পুলিশকে জানায়, সলমন খানকে খুনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। রেইকি করতে সে দু-দিনের জন্য মুম্বইয়ে যায়। সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ছবি তোলার পাশাপাশি সল্লু মিয়ার গতিবিধি সম্পর্কেও নোট করে।
হরিয়ানা এসটিএফের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সতীশ বালান জানান, কী ধরনের আগ্নেয়াস্ত্র লাগবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতেই রেইকি করা হয়। এই নেহরা একসময় ছিল জাতীয়স্তরের ডিক্যাথলন অ্যাথলেট। তার বাবা ছত্তীশগড় পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, লরেন্স বিষ্ণোই ‘গ্যাং’-র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই সম্পত নেহরা। একডজন খুন থেকে গুচ্ছের তোলাবাজি, ছিনতাই-সহ নানাবিধ অভিযোগ রয়েছে এই দলের বিরুদ্ধে। নেহরাকে এর আগেও একবার ২০১৬-য় গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু জামিনে ছাড়া পেয়ে যায়। জেরা করে পুলিশ জানতে পারে পাতিয়ালা জেলেই লরেন্সের সঙ্গে আলাপ সম্পতের।
বর্তমানে বিষ্ণোই রাজস্থানের ভরতপুর জেলে বন্দি রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top