News Flash

  • Home
  • Uncategorized
  • ফের কমল পেট্রল-ডিজেলের দাম
Image

ফের কমল পেট্রল-ডিজেলের দাম

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : আরও কমল পেট্রল-ডিজেলের দাম৷ গ্রাহকদের স্বস্তি দিয়ে ১২ তম দিনেও ফের কমল পেট্রল-ডিজেলের দাম৷ রবিবার পেট্রলের দাম কমেছে লিটার প্রতি ২৪ পয়সা৷ ডিজেলের দাম কমেছে ১৮ পয়সা৷ এদিন সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এনিয়ে দ্বাদশদিনে মেট্রো শহরগুলিতে দেড় টাকারও বেশি দাম কমল তেলের৷ ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন রেট চার্টে পেট্রলের দাম দিল্লিতে ৭৬.৭৮ পয়সা, মুম্বইতে ৮৪.৬১ পয়সা,কলকাতায় ৭৯.৪৪ পয়সা ও চেন্নাইতে ৭৯.৬৯ পয়সা৷ অপরদিকে ডিজেলের দাম দিল্লিতে কমে হয়েছে ৬৮.১০ পয়সা, মুম্বইতে ৭২.৫১ কলকাতায় ৭০.৬৫ পয়সা ও চেন্নাইতে ৭১.৮৯ পয়সা৷
পরপর ১৬ দিন ধরে বাড়ানো হয়েছিল পেট্রল-ডিজেলের দাম। ২৯ মে’র পর থেকে দাম কমতে শুরু করে। রবিলার নিয়ে টানা ১২ দিন কমল দাম। সব মিলিয়ে দিল্লিতে ১টা ৬৫ পয়সা, কলকাতায় ১টাকা ৬২ পয়সা, মুম্বইতে ১টাকা ২৮ পয়সা ও চেন্নাইতে ১টাকা ৭২ পয়সা করে পেট্রলের দাম কমেছে।
গত ২৯ মে দিল্লিতে পেট্রোলের দাম পৌঁছয় ৭৮.৪৩ টাকায়। এরপর একটু একটু করে কমছিল দাম। প্রথমে ১ পয়সা পরে ৫-৭ পয়সা করে দাম কমানো হয়। দেশের সবথেকে মেট্রো শহরের মধ্যে দিল্লিতেই তেলের দাম সবথেকে কম। রাজ্য সরকারের লোকাল ট্যাক্স ও ভ্যাটের উপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে দামের পার্থক্য থাকে। পেট্রোলের দাম বেড়েছিল প্রতি লিটারে ৩.৮ টাকা ও ডিজেলের দাম বাড়ে লিটারে ৩.৩৮টাকা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top