News Flash

  • Home
  • Uncategorized
  • ছাওমনুতে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর, আক্রান্ত প্রাক্তন বিধায়ক
Image

ছাওমনুতে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর, আক্রান্ত প্রাক্তন বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, বিরাশিমাইল, ৯ জুন৷৷ সিপিএম পার্টি অফিসে ঢুকে প্রাক্তন বিধায়ক সহ দলীয় নেতাদের হেনস্থা এবং আসবাবপত্র ভাঙচুর করেফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ লংতরাইভ্যালি মহকুমার ছাওমনুতে সিপিএম অফিসে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ সিপিএমের৷ অভিযোগে জানা গেছে, স্থানীয় বিজেপি নেতা কার্তিক সাহা, হরিসাধন বণিক, বিপ্লব বরুয়ার নেতৃত্বে ৮-১০ জন বিজেপি কর্মী ছাওমনুতে সিপিএম পার্টি অফিসে  হামলা করেছে৷ এবিষয়ে এক বিবৃতিতে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী জানিয়েছে, এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ বিজেপির বাইক বাহিনী ছাওমনু সিপিআইএম অফিসে হামলা করেছিল৷ প্রবীণ সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা, দয়াময় চাকমা, হেমন্ত ত্রিপুরা সহ পার্টি নেতাদের অফিস থেকে জবরদস্তি বের করে দিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং অফিসে তালা ঝুলিয়ে দেন৷ সিপিএমের আরো অভিযোগ পুলিশের উপস্থিতিতেই এই আক্রমণ সংগঠিত হয়েছে৷ আগামীকাল এই ঘটনায় পুলিশে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সিপিএম৷

এদিকে, বিবৃতিতে আরো জানানো হয়েছে, শুক্রবার সাব্রুম মহকুমার সোনাইছড়ি সিপিআইএম অফিসে বিজেপি দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর করে দীনেশ দাস সহ তিনজন সিপিএম কর্মীকে আহত করা হয়েছে৷ গত ৬ জুুন রাতে বিজেপি দুর্বৃত্তরা সিপিআইএম শান্তিরবাজার মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য আশুতোষ দেবনাথকে আক্রমণ করে গুরুতর আহত করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে যায়৷ সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top