News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের বুলন্দশহরে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকে ধাক্কা, নিহত ৬
Image

উত্তরপ্রদেশের বুলন্দশহরে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকে ধাক্কা, নিহত ৬

বুলন্দশহর, ১০ জুন (হি.স.) : দাঁড়িয়ে থাকা বাসে বেপরোয়া ট্রাকের ধাক্কা। ঘটনাস্থলেই নিহত ৬। রবিবার ভোররাত ২টা ৩০মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার কোতওয়ালির থান্ডি পিওয়াও এলাকায় ।
রবিবার ভোররাতে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার কোতওয়ালির থান্ডি পিওয়াও এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই | সরকারী পরিবহন নিগমের যাত্রীবোঝাই বাসটি আগ্রা থেকে হরিদ্বারের দিকে যাচ্ছিল। চাকা ফেটে যাওয়ার জন্য বাসটি ৯১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়েছিল। সেই সময় বেপরোয়া গতিতে আসা একটি পণ্যবোঝাই ট্রাক সজোরে বাসটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের দিক একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। ঘটনাস্থলেই চার মহিলা সহ নিহত হন ৬ জন। পাশাপাশি গুরুতর আহত ৭ জন । সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পুলিশ জানতে পেরেছে। এরা হলেন আরাধনা, অঞ্জলি, অনিল এরা প্রত্যেকেই আগ্রার বাসিন্দা। নিহত সুনিতা দেবীর বাড়ি আলিগড়ে এবং নিহত বাসচালকের নাম সিয়ারাম তেয়াগী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top