News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে ভারত
Image

ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে ভারত

মুম্বই, ১০ জুন (হি.স.) : রবিবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ফুটবল এরিনায় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নামছেন সুনীল ছেত্রীরা৷ ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ কেনিয়া৷ গ্রুপ ম্যাচে কেনিয়াকে ৩-০ হারিয়েছিল ভারত৷ এই ম্যাচ ছিল ভারত অধিনায়ক ছেত্রীর দেশের জার্সিতে শততম ম্যাচ৷ সেঞ্চুরি ম্যাচে গোলে করে তা স্মরণীয় করে রাখেন ভারতের অধিনায়ক৷ টুর্নামেন্টে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ভারতীয় খেলোয়াড়রা৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ ম্যাচ হারে ভারত৷ সমর্থকদের ফের মাঠে আসার আহ্বান জানিয়েছেন ভারতীয় ফুটবল অধিনায়ক৷ মাঠে হাজির থাকতে চেয়ে ছেত্রীর কাছে টিকিট চেয়েছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা৷ আয়োজকদের দাবি, অাজকের ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে৷
ইন্টারকন্টিনেন্টাল কাপে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল৷ গ্রুপ লিগের তিনটি ম্যাচেই গোল পেয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক৷ হ্যাটট্রিক করেছেন চিনা তাইপেরে বিরুদ্ধেও৷ আগামী বছর জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে ভারত৷ স্বাভাবিকভাবে ফাইনালে উঠতে পেয়ে আত্মবিশ্বাস বেড়েছেন স্টিফেন কনস্ট্যানস্টাইনের ছেলেদের৷ ফাইনালে ভারতীয় সমর্থকদের চোখ থাকবে ক্যাপ্টেনের দিকেই৷ দেশের জার্সিতে ইতিমধ্যেই ৬২টি গোল করে ফেলেছেন ছেত্রী৷ শারীরিক দিক থেকে ভারতীয় খেলোয়াড়রা কেনিয়ার খেলোয়াড়ের থেকে দুর্বল হলেও গ্রুপে তাদের ৩ গোল দেওয়ায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ভারত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top