News Flash

  • Home
  • Uncategorized
  • বোঁঝা অনেক, শিক্ষার হাল ফেরাতে দিশা খঁুজছে সরকার
Image

বোঁঝা অনেক, শিক্ষার হাল ফেরাতে দিশা খঁুজছে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে বর্তমান সরকারের কালঘাম ছুটছে৷ প্রধানত, পূর্বতন সরকারের রেখে যাওয়া বোঝা বহন করাই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ চাকুরিচূ্যত শিক্ষকদের পাশাপাশি এমন আরো অনেক জ্বলন্ত সমস্যা রয়েছে যার সমাধান আদৌ খঁুজে বের করা যাবে কিনা সন্ধিহান শিক্ষাদপ্তর৷ তবে, বোঁঝা নামাতে দিশা খঁুজছে রাজ্য সরকার৷

এখন সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে চাকুরিচূ্যত শিক্ষকদের নিয়ে৷ ১০৩২৩ জন চাকুরিচূ্যত শিক্ষকদের মধ্যে এডহক ভিত্তিতে কর্মরত রয়েছেন ৯৮৪৫ জন৷ রাজ্য সরকারে তাদের চাকুরির মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছে সুপ্রিমকোর্টে৷ এছাড়া সর্বশিক্ষা প্রকল্পের অধিন ৫৪৭৮ জন শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টিও ভাবাচ্ছে রাজ্য সরকারকে৷ মূলত, শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পে নিযুক্ত শিক্ষকদের নিয়েই দুশ্চিন্তায় পড়েছে রাজ্য সরকার৷ সর্বশিক্ষা প্রকল্পের পাশাপাশি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানেও ২৫৬জন শিক্ষকের নিয়মিত করণের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে৷ তাছাড়া সর্বশিক্ষা অভিযান এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অন্তর্গত প্রায় ৫ শতাধিক অশিক্ষকদেরও ৫ বছর পূর্ণ হলেই নিয়মিত করণের বিষয়টি দেখা দেবে৷

এদিকে বিজ্ঞান স্নাতক ৯৬১ জন শিক্ষকেরও ৫ বছর পূর্ণ হতে চলেছে৷ তাদেরও নিয়মিতকরণের বিষয়টি শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারকে সংকটে ফেলতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল৷ শিক্ষা দপ্তরের জনৈক পদস্থ আধিকারিক জানিয়েছেন, পূর্বতন সরকারের আমলে ১২ জন বিজ্ঞান স্নাতক শিক্ষক পদে চাকুরির জন্য উচ্চ আদালতে মামলায় জয়ী হয়েছেন৷ ওই মামলার রায়ে উচ্চ আদালত তৎকালীন রাজ্য সরকারকে ১২ জন বিজ্ঞান স্নাতকদের চাকুরি দেওয়া নির্দেশ দিয়েছিলেন৷ রাজ্য সরকারও আদালতে মুচলেকা দিয়ে জানিয়েছিলো শিক্ষা দপ্তরের বদলে অন্য দপ্তরে তাদের নিয়োগ করা হবে৷ কিন্তু এখন পর্যন্ত তাদের রাজ্য সরকারের অধীন কোন দপ্তরে নিয়োগ করা হয়নি৷ ফলে, আদালত অবমাননার বিষয়টি রাজ্য সরকারকে ভিষণ ভাবে চিন্তিত রেখেছে৷ ওই আধিকারিকের কথায়, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অন্তর্গত ছাঁটাই হওয়া ১৫৬ জন ল্যাব এসিসটেন্ট ও করনীকরা প্রায়ই চাকুরির জন্য ধর্না দিচ্ছেন৷ এছাড়া রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত সুকলগুলিতে প্রায় ২০০ জন শিক্ষক রয়েছে যাদের প্রয়োজনীয় যোগ্যতা নেই, অথচ তাদের নিয়মিত বেতনক্রম প্রদান করতেই হবে৷

এই সমস্ত বোঝা বহন করতে গিয়ে বর্তমান সরকার সঠিক দিশা খঁুজে পাচ্ছে না৷ তাঁদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে৷ তাই প্রতিশ্রুতি পূরণে বর্তমান সরকার অনেকটাই চিন্তায় পড়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বক্তব্য, সরকার প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top