News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ মুম্বইয়ের কোঠারি বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আহত দু’জন দমকল কর্মী
Image

দক্ষিণ মুম্বইয়ের কোঠারি বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আহত দু’জন দমকল কর্মী

মুম্বই, ৯ জুন (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক বাণিজ্যনগরী মুম্বইয়ে| শনিবার ভোর চারটে নাগাদ দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় অবস্থিত কোঠারি বিল্ডিংয়ের (লাইট অফ এশিয়া) পটেল চেম্বার্স-এ বিধ্বংসী আগুন লাগে| পাঁচতলা ওই বহুতলের গ্রাউন্ড ফ্লোর সহ বিল্ডিংয়ের বিভিন্ন প্রান্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় কোঠারি বিল্ডিং সহ সন্নিহিত এলাকা| দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই প্রথমে আগুন নেভাতে আসে ঘটনাস্থলে আসে দমকলের ১২টি ইঞ্জিন, পরে আরও চারটি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে আসে| দমকলের ১৬টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণ এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন দু’জন দমকল কর্মী| আগুন নেভানোর সময় আচমকাই বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে, তখনই আহত হয়েছেন দু’জন দমকল কর্মী|
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার ভোর চারটে নাগাদ ফোর্ট এলাকায় অবস্থিত কোঠারি বিল্ডিংয়ের (লাইট অফ এশিয়া) পটেল চেম্বার্স-এ বিধ্বংসী আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ নেয় আগুনের লেলিহান শিখা| গোটা বিল্ডিং ও সন্নিহিত এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| আগুন নেভানোর সময় আচমকাই ভেঙে পড়ে বিল্ডিংয়ের একাংশ, তখনই আহত হয়েছেন দু’জন দমকল কর্মী| দমকলের ১৬টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণ এসেছে| পদস্থ এক দমকল অফিসার জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় সামান্য আহত হয়েছেন দু’জন দমকল কর্মী| বাকিরা প্রত্যেকেই সুরক্ষিত| দমকলের ১৬টি ইঞ্জিন, ১১টি জলের ট্যাঙ্কার এবং ১৫০ জন দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা চালায়| আপাতত আগুন নিয়ন্ত্রণে| আগুন লাগার সময় বিল্ডিংটি সম্পূর্ণ খালি ছিল, তাই আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top