News Flash

  • Home
  • Uncategorized
  • পুরসভার কাজে দুর্নীতির অভিযোগ হাইলাকান্দি বিজেপি-র
Image

পুরসভার কাজে দুর্নীতির অভিযোগ হাইলাকান্দি বিজেপি-র

হাইলাকান্দি (অসম), ৯ জুন, (হি.স.) : কংগ্রেস পরিচালিত হাইলাকান্দি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তgলেছে ভারতীয় জনতা পার্টি। এবার বিষয় মাস্টার ড্রেনেজ। বর্তমানে হাইলাকান্দি পুরসভার অধীনে মাস্টার ড্রেনেজ এবং ফুটপাত নির্মাণের কাজ চলছে। আর এইসব নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা।

দলের নেতারা এ ব্যাপারে জেলাশাসক আদিল খানের সঙ্গে দেখা করে অভিযোগের কথা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, মাস্টার ড্রেনেজ নির্মাণে সরকারি নীতিনির্দেশকা কিছুই মানা হচ্ছে না। এমন-কি পুরসভার কোনও ধরনের তদারিক ছাড়াই ঠিকাদার তাঁদের মর্জিমাফিক নির্মাণকাজ চালাচ্ছেন। জেলা বিজেপি সম্পাদক সঞ্জয় দে-র নেতৃত্বে দলের নেতারা সরজমিন তদন্ত করে জানিয়েছেন, নালাভর্তি জলে ঢালাই মশলা ফেলে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এই ঢালাই মশলায় সিমেন্ট না দিয়ে শুধুমাত্র বালি দেওয়া হচ্ছে।

বিজেপি নেতা সঞ্জয় দে বলেন, মাস্টার ড্রেনেজের কাজ এভাবে নিম্নমানের করা হচ্ছে বলে অভিযোগ নিয়ে বিজেপি হাইলাকান্দির পুরসভায় গিয়ে জানতে পারেন পুরনেত্রী কার্যালয়ে আসেননি। তাই তাঁরা পুরসভার উপসভাপতি আলতাফ হুসেনের কাছে অভিযোগ জানান। আলতাফ হুসেন তখন তাদেরকে জানান যে, আপাতত ড্রেনের কাজ বন্ধ রাখা হবে। কিন্তু কাজ বন্ধ রাখা হয়নি বলে বিজেপি নেতাদের অভিযোগ। এর পর বিজেপি নেতারা বাধ্য হয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করে মাস্টার ড্রেনেজের কাজে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ জানান। জেলাশাসক তখন পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের সঙ্গে কথা বলেন। তার পর তিনি এ ব্যাপারে বিহিত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মাস্টার ড্রেনেজের কাজে অনিয়মের অভিযোগের ব্যাপারে পুরসভার সদস্য অরুণ দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগের বিষয়ে তাঁরা অবগত। তাঁর মতে, ঠিকাদার বাইরে থাকায় কাজে কিছুটা অনিয়ম হয়েছিল। তবে এখন থেকে সঠিকভাবে কাজ হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে বিজেপি নেতা এ নিয়ে তদন্তের দাবি জানিয়ে বলেছেন, তাঁদের অভিযগের উপযুক্ত তদন্ত না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top