News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে কদমতলায় পথ অবরোধ
Image

পানীয় জলের দাবীতে কদমতলায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ জুন ৷৷ উত্তর জেলার কদমতলার ইচাইলালছড়ায় প্রমীলা বাহিনীদের পথ অবরোধ৷ পরিশ্রুত পানীয় জলের দাবীতে

পানীয় জলের দাবীতে কদমতলায় পথ অবরোধ৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

২০৮ নং কদমতলা-ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করল শতাধিক মহিলা৷ আজ সকাল ১০টা থেকে কদমতলা ধর্মনগর সড়কের ইচাইলালছড়া এলাকায় পথ অবরোধ করে বসেন স্থানীয় মহিলারা৷ দীর্ঘ ৭/৮ বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না ইচাইলালছড়া এলাকার প্রায় দুই শতাধিক পরিবার৷ ডিডব্লিওএস দপ্তর ও স্থানীয় লালছড়া পঞ্চায়েতকে বার বার বিশুদ্ধ পানীয় জলের দাবী জানিয়ে ক্লান্ত৷ ওয়াটার টেঙ্ক, মার্ক-টু সহ অন্যান্য যে সব জলের উৎস তৈরী করেছে ডিডব্লিওএস দপ্তর তা সবকটি বিকল অথবা পান করার অযোগ্য জল৷ তাই ক্ষোভে এলাকার শতাধিক মহিলা বালতি ও কলস নিয়ে কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ করে বসেন৷ ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার পুলিশ৷ টানা তিন ঘন্টা পথ অবরোধের পর অবরোধ স্থলে ছুটে আসেন ধর্মনগর ডিডব্লিওএস দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার অপু পুরকায়স্থ ও অন্যান্য আধিকারিকগণ৷ উনারা এসে দীর্ঘক্ষণ উত্তেজিত মহিলাদের সাথে আলোচনা করে আশ্বস্থ করেন যে আজ থেকে ইচাইলালছড়ার তিনটি স্থানে ট্রেঙ্কার গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করবে ডিডব্লিওএস দপ্তর৷ আর অতিসত্ত্বর ডিপ টিউবওয়েল থেকে পাইপ দিয়ে ঐ ২০০ পরিবারকে  পানীয় জলের সু-ব্যবস্থা করে দেওয়া হবে৷ জুনিযর ইঞ্জিনীয়ারের আশ্বাসে আশ্বস্থ হয়ে ৪ ঘন্টা পর কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ মুক্ত করেন মহিলারা৷ এদিকে, অবরোধের ফলে যানজট ও যাত্রী দুর্ভোগ মারাত্মক আকর ধারণ করেছিল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top