News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে উদ্ধার দুটি শক্তিশালী আইইডি
Image

মণিপুরে উদ্ধার দুটি শক্তিশালী আইইডি

ইমফল, ৯ জুন (হি.স.) : মণিপুরের দুই জেলার ভিন্ন এলাকা থেকে দুটি ইমপ্রোসিভড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) উদ্ধার করেছে আসাম রাইফেলস। প্রথমে উখরুল জেলায় এক শক্তিশালী ইমপ্রোসিভড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আইডি উদ্ধারের ঘটনায় বড়সড় নাশকতা থেকে সংশ্লিষ্ট এলাকাকে রক্ষা করা গেছে বলে প্রশাসন দাবি করেছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যারাতে উখরুল জেলার অন্তর্গত লিতান থানা এলাকার স্পর্শকাতর জায়গাগুলিতে তালাশি অভিযানে এই আইইডি উদ্ধার করেছেন ২৭ আসাম রাইফেলস-এর জওয়ানরা। অভিযানে একটি শক্তিশালি আইইডি উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, মণিপুরের পূর্ব ইমফল জেলার লামলাই থানার অন্তর্গত বিভিন্ন স্পর্শকাতর এলাকায়ও গতকাল রাতে অনুরূপ তালাশি অভিযান চালিয়েছিল ছয় নম্বর আসাম রাইফেলস। ওই অভিযানে শিংগারেল এলাকা থেকে আরেকটি আইইডি উদ্ধার করেছে আসাম রাইফেলস।
বোমাগুলি বিস্ফোরিত হলে সংশ্লিষ্ট গোটা এলাকা তছনছ হয়ে যেত বলে মনে করছে পুলিশ প্রশাসন। দুটি আইইডি বিশেষজ্ঞদের হাতে নিষ্ক্রিয় করা হয়েছে বলে রাজ্য পুলিশ প্রশাসনের কাছে জানা গেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top