News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশে পাশের হার বাড়লেও চিন্তা বাড়াল ড্রপ আউট, পাশের হার ৭৮.৬২ শতাংশ
Image

দ্বাদশে পাশের হার বাড়লেও চিন্তা বাড়াল ড্রপ আউট, পাশের হার ৭৮.৬২ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন ৷৷ উচ্চমাধ্যমিকের ফলাফলে এবার বেড়েছে পাশের হার৷ কিন্তু, পরীক্ষায় অংশগ্রহণের হার এবছর নিম্নমুখী হওয়ায়, শিক্ষার হাল নিয়ে চিন্তা বেড়ে যাওয়াই স্বাভাবিক বলে মনে হচ্ছে৷ এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৭৮.৬২ শতাংশ৷ গতবছর পাশের হার ছিল ৭৭.৩১ শতাংশ৷ কিন্তু, এবার পরীক্ষায় নথিভুক্ত করেনি এমন ছাত্রছাত্রীদের হার গতবছরের তুলনায় নেমেছে ৪.৯৫ শতাংশ৷ এবিষয়ে চিন্তা প্রকাশ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব, দেশের শিক্ষা নীতিকে এর জন্য দায়ী করেছেন৷ পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার কারণেই আজ এই পরিস্থিতি দেখা দিয়েছে বলে উষ্মা প্রকাশ করেন তিনি৷

শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার কলা ও বাণিজ্য বিভাগের ফল প্রকাশিত হয়েছে৷ এদিন সকালে পর্ষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি অধ্যাপক মিহিরকান্তি দেব এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেন৷ উল্লেখ্য, বিজ্ঞান বিভাগের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে৷

উচ্চমাধ্যমিকের এ বছরের পরীক্ষায় পাশের হার ৭৮.৬২ শতাংশ৷ পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৪১৮ জন৷ পরীক্ষা দিয়েছিল ২০ হাজার ৪১৬ জন৷ পাশ করেছে ১৬ হাজার ৫২ জন পরীক্ষার্থী৷ গত বছরে পাশের হার ছিল ৭৭৩১ শতাংশ৷ সাংবাদিক সম্মেলনে উচ্চমাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিভাগের ফলাফলের তথ্য দিয়ে পর্ষদ সভাপতি জানান, এ বছর উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ৩ হাজার ২৮ জন৷ পরীক্ষায় বসেছিল ৩ হাজার ২৭ জন৷ এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৫৫২ জন৷ পাশের হার ৮৪.৩১ শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৮৩.৭৭ শতাংশ৷ কলা বিভাগে পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৫৪৩ জন৷ পরীক্ষায় বসেছিল ১৬ হাজার ৫৪২ জন৷ পাশ করেছে ১২ হাজার ৯৩১ জন৷ পাশের হার ৭৮.১৭ শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৭৬.৩১ শতাংশ৷ বাণিজ্য বিভাগে এ বছর পরীক্ষার্থী ছিল ৮৪৭ জন৷ পরীক্ষায় বসেছিল ৮৪৭ জন৷ পাশ করেছে ৫৬৯ জন৷ পাশের হার ৬৭.১৮ শতাংশ৷ উচচমাধ্যমিকের উল্লিখিত তিনটি বিভাগে ছেলেদের পাশের হার ৭৬৪৭ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮০.৯৭ শতাংশ৷

অন্যদিকে, ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় এই পরীক্ষায় পাশের হার ৬৬.০০ শতাংশ৷ গত বছর এই হার ছিল ৬৪.২৪ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ২ হাজার ৯৩২ জন৷ পাশ করেছে ১ হাজার ৯৩৫ জন৷ বিভিন্ন বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় বসেছিল ৭৭ জন৷ পাশ করেছে ৪৭ জন৷ পাশের হার ৬১.০৪ শতাংশ৷ গত বছর এই বিভাগে পাশের হার ছিল ৪৪.৯৩ শতাংশ৷ কলা বিভাগে পরীক্ষায় বসেছিল ২ হাজার ৮৪৮ জন৷ পাশ করেছে ১ হাজার ৮৮৭ জন৷ পাশের হার ৬৬.২৬ শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৬৪৭৯ শতাংশ৷ বাণিজ্য বিভাগে ৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ জন৷ পাশের হার ১৪.২৯ শতাংশ৷ উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাশের হার ৬২.৮৭ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ২ হাজার ৪৭৮ জন৷ পাশ করেছে ১ হাজার ৫৫৮ জন৷ মেয়েদের পাশের হার ৬৫.৮০ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ২ হাজার জন৷ পাশ করেছে ১ হাজার ৩১৬ জন৷

তপশিলী জাতির পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাশের হার ৭৮.৬৪ শতাংশ৷ পরীক্ষা দিয়েছিল ২ হাজার ২০৫ জন৷ পাশ করেছে ১ হাজার ৭৩৪ জন৷ মেয়েদের পাশের হার ৮২.৭৭ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ২ হাজার ২০ জন৷ পাশ করেছে ১ হাজার ৬৭২ জন৷

এ বছর উচ্চমাধ্যমিকের পরীক্ষায় রাজ্যের ৩৮০ টি বিদ্যালয়ের মধ্যে ১০০ শতাংশ পাশ করেছে ১৭টি বিদ্যালয়৷ জেলা ভিত্তিক পাশের হার শীর্ষে রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা৷ পাশের হার ৬৭.৪২ শতাংশ৷ এর পরেই সিপাহীজলা জেলার স্থান৷ পাশের হার ৭৫.৫৯ শতাংশ৷ গোমতী জেলায় পাশের হার ৭২.৩৯ শতাংশ৷ অন্যান্য জেলাগুলির মধ্যে ঊনকোটি জেলায় ৬৯.৩৫ শতাংশ, পশ্চিম ত্রিপুরা জেলায় ৬৯.৩২ শতংশ, খোয়াই জেলায় ৬৯.০০ শতাংশ, উত্তর ত্রিপুরা জেলায় ৬৭.০৮ শতাংশ এবং ধলাই জেলায় পাশের হার ৬৩.২৫ শতাংশ৷

সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি এ বছরের উচ্চমাধ্যমিকের মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষার ফলও প্রকাশ করেন৷ মাদ্রাসা ফাজিল আর্টস পরীক্ষায় বসেছিল ১০ জন পরীক্ষার্থী, পাশ করেছে ৯ জন৷ পাশের হার ৯০ শতাংশ৷ এই পরীক্ষায় সর্বোচ্চ ৪০৫ নম্বর পেয়েছে কূর্তি এইচ এস সুকলের আসমা বেগম৷ মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষায় বসেছিল ১৬ জন৷ পাশ করেছে ১৪ জন৷ পাশের হার ৮৭৫ শতাংশ৷ এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে কৈলাসহর টীলা বাজার এইচ এস সুকলের মহম্মদ বদরুল হাসান৷ তার প্রাপ্ত নম্বর ৫২১৷

সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি জানান, আগামী ১২ জুন সকাল সাড়ে ৯টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ বছরের মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে৷ তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার কাজে যুক্ত পরীক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দ জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে পর্ষদের অন্যান্য আধিকারিকগণও উপস্থিত ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top