News Flash

  • Home
  • Uncategorized
  • টানা ১১ দিনের স্বস্তি, ক্রমশই নিম্নমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য
Image

টানা ১১ দিনের স্বস্তি, ক্রমশই নিম্নমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য

নয়াদিল্লি ও কলকাতা, ৯ জুন (হি.স.): চূড়ান্ত স্বস্তিতে আমজনতা| এক-দু’দিন নয়, একটানা ১১ দিন পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশই নিম্নমুখী| স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশবাসী| শনিবার সকাল ছ’টা থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে, ৪০ পয়সা, ৩৯ পয়সা, ৪০ পয়সা এবং ৪২ পয়সা করে কমেছে পেট্রোলের দাম| পাশাপাশি দিল্লি সহ চার মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে, ৩০ পয়সা (দিল্লি), ৩০ পয়সা (কলকাতা), ৩২ পয়সা (মুম্বই) এবং ৩২ পয়সা (চেন্নাই)| এই নিয়ে টানা ১১ দিন পেট্রোলের দাম কমলেও, ডিজেলের দাম কমেছে ১০ দিন|
নতুন মূল্য অনুযায়ী কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৭৯.৬৮ টাকা|দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭৭ টাকা ০২ পয়সা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৮৪ টাকা ৮৪ পয়সা| পাশাপাশি চেন্নাইতে পেট্রোলের নতুন মূল্য হল ৭৯ টাকা ৯৫ পয়সা| এছাড়াও কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৭০.৮৩ টাকা (কলকাতা), ৬৮.২৮ টাকা (দিল্লি), ৭২.৭০ টাকা (মুম্বই) এবং ৭২.০৮ টাকা (চেন্নাই)|
প্রসঙ্গত, গত ২৯ মে পর্যন্ত, একটানা ১৬ দিন লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের মূল্য| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর| স্বাভাবিক ভাবেই পকেটে টান পড়ছিল আম জনতার| অবশেষে আমজনতাকে স্বস্তি দিয়ে টানা ১১ দিন ক্রমশই নিম্নমুখী পেট্রোল-ডিজেলের দাম| গত কয়েকদিনের তুলনায় শনিবার অনেকটাই কমল পেট্রোপণ্যের দাম|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top