News Flash

  • Home
  • Uncategorized
  • হাজিনে সন্ত্রাসবাদী হামলা, দায় স্বীকার লস্কর জঙ্গি সংগঠনের
Image

হাজিনে সন্ত্রাসবাদী হামলা, দায় স্বীকার লস্কর জঙ্গি সংগঠনের

শ্রীনগর, ৬ জুন (হি.স.): উত্তর কাশ্মীরের হাজিন এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পে গ্রেনেড হামলা চালানোর দায় স্বীকার করল লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি সংগঠন| লস্কর-ই-তৈবা (এলইটি)-র মুখপাত্র ড. আবদুল্লাহ গজনভি জানিয়েছে, হাজিনে সেনবাহিনীর ক্যম্পে ‘ফিঁদায়ে হামলা’ চালিয়েছে লস্কর-ই-তৈবা| আবদুল্লাহ আরও দাবি করেছে, ফিঁদায়ে হামলায় মৃত্যু হয়েছে তিনজন সৈনিকের| যদিও, পুলিশ ও সেনাবাহিনীর দাবি, সন্ত্রাসবাদী হামলায় প্রাণহানির কোনও খবর নেই|

মঙ্গলবার রাতে উত্তর কাশ্মীরের বান্দিপোরার হাজিনে সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা| গ্রেনেড ছোড়া হয় পুলিশ শিবিরেও| পুলিশ সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের চার থেকে ছ’জনের ওই দলটি দু’টি ভাগে ভাগ হয়ে ১৩ রাষ্ট্রীয় রাইফেলের শিবিরে হামলা চালায়| একই সঙ্গে হাজিন থানা লক্ষ্য করেও গ্রেনেড ছোড়ে| পাল্টা প্রত্যাঘাত করে নিরাপত্তা বাহিনীও| ওই দিনই বারামুল্লার সোপোরেও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়| ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top