News Flash

  • Home
  • Uncategorized
  • ভীমা কোরেগাঁও হিংসা : তিনটি শহর থেকে ধৃত পাঁচ
Image

ভীমা কোরেগাঁও হিংসা : তিনটি শহর থেকে ধৃত পাঁচ

মুম্বই, ৬ জুন (হি.স.): মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও হিংসার ঘটনায় মুম্বই, দিল্লি এবং নাগপুর থেকে পাঁচজনকে গ্রেফতার করল পুণে পুলিশ| ধৃতরা হল যথাক্রমে, মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে দলিত নেতা তথা প্রকাশক সুধীর ধাওয়ালেকে, নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছে বিশিষ্ট মানবাধিকার আইনজীবী সুরেন্দ্র গাদলিং এবং সমাজকর্মী মহেশ রাউত এবং সোমা সেনকে| পাশাপাশি নয়াদিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে সমাজকর্মী রোনা উইলসনকে| প্রসঙ্গত, ভীমা কোরেগাঁও হিংসার (১ জানুয়ারি) মাস ছ’য়েক পর গ্রেফতার করা হল পাঁচজনকে|

পুণে সিটি পুলিশের জয়েন্ট কমিশনার রবীন্দ্র কদম-এর নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে| পুলিশ সূত্রের খবর, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে| উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পুণের শনিওয়ারওড়ায় এলগার পরিষদের সভায় বক্তব্য পেশ করেন বিধায়ক জিগনেশ মেবানি ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদ| অভিযোগ, ওঠে তাঁদের বক্তব্যে উস্কানিমূলক মন্তব্য ছিল| এরপর ১ জানুয়ারি হিংসার ঘটনা ঘটে| ভীমা কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে পুণেতে দলিতদের মিছিলে হামলা হয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top