News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে প্রাইভেট গাড়ি ও ট্রাকের সংঘর্ষ, মৃত্যু চারজনের
Image

অন্ধ্রপ্রদেশে প্রাইভেট গাড়ি ও ট্রাকের সংঘর্ষ, মৃত্যু চারজনের

প্রকাশম (অন্ধ্রপ্রদেশ), ৬ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় প্রাইভেট গাড়ি ও সিমেন্ট বোঝাই লরির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দু’জন মহিলা সহ মোট চারজনের| বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে প্রকাশম জেলায়, ত্রিপুরান্তাকাম মণ্ডলের অন্তর্গত গোল্লাপাল্লি গ্রামের সন্নিকটে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, এম শ্রীনিবাস রাঘবেন্দ্র, তাঁর স্ত্রী জি কৃষ্ণাভেনী, আই ভাসু বিজয়ালক্ষ্মী এবং প্রাইভেট গাড়ির চালক ডি উপেন্দ্র রেড্ডি|

এসবি সার্কেল ইন্সপেক্টর ওয়াই শ্রীনিবাস রাও জানিয়েছেন, বুধবার সকালে প্রাইভেট গাড়িতে চেপে পাশ্ববর্তী কুরনুল জেলা থেকে বিজয়ওয়াড়া অভিমুখে যাচ্ছিলেন শ্রীনিবাসরা| শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করতে তাঁরা বিজয়ওয়াড়া অভিমুখে যাচ্ছিলেন| গোল্লাপাল্লি গ্রামের সন্নিকটে সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেট গাড়ির জোরালো সংঘর্ষ হয়| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রাইভেট গাড়ির আরোহী চারজন যাত্রীর| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top