News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৯-এর লোকসভা নির্বাচন একাই লড়বে শিবসেনা, ফের এনডিএ ভাঙনের সম্ভাবনা
Image

২০১৯-এর লোকসভা নির্বাচন একাই লড়বে শিবসেনা, ফের এনডিএ ভাঙনের সম্ভাবনা

মুম্বই, ৬ জুন (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বুধবার শিবসেনার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে একা লড়াই করবে।

পালঘর উপনির্বাচনের প্রসঙ্গে তুলে এদিন দলীয় মুখপত্র সামনা পত্রিকায় লেখা সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, ‘উপনির্বাচনের ফলাফল থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের আগামী নির্বচন লড়াই করার জন্য আর পোস্টার বয়ের (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) কোনও দরকার নেই। ২০১৯ সালের সাধারণ নির্বাচন শিবসেনা তার নিজের শক্তি দিয়ে একাই লড়াই করবে। পালঘর উপনির্বাচন দেখিয়ে দিয়েছে দলের শক্তি। ক্ষমতায় থাকা সত্ত্বেও জনগণের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিজেপির। শিবসেনার চিরকাল জনসম্পর্ক এবং জনাধারের উপর বিশ্বাস করত।’

বিজেপির ‘সম্পর্ক ফর সমর্থন’ কর্মসূচীর নিন্দা করে ওই সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, উপনির্বাচনে পরাজয়ের পরও কেন বিজেপি সম্পর্ক ফর সমর্থন কর্মসূচী গ্রহণ করল।

প্রসঙ্গত, এনডিএ জোটে থাকলেও শিবসেনা বরাবরই বিজেপির একাধিক নীতির বিরোধিতা করে এসেছে। সম্প্রতি উপনির্বাচনের সময় দুই দলের মধ্যে দূরত্ব আরও বেড়ে গিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top