News Flash

  • Home
  • Uncategorized
  • মন্দসৌরের মঞ্চ থেকে কৃষকদের ঋণ মকুবের পক্ষে সোচ্চার রাহুল গান্ধী
Image

মন্দসৌরের মঞ্চ থেকে কৃষকদের ঋণ মকুবের পক্ষে সোচ্চার রাহুল গান্ধী

মন্দসৌর, ৬ জুন (হি.স.) : ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব দেবে কংগ্রেস। বুধবার মধ্যপ্রদেশের মন্দসৌর এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন কংগ্রেসের জাতীয় সভাপতি রাহুল গান্ধী।

এদিন রাহুল গান্ধী বলেন, আমি নিহত কৃষকদের পরিবারবর্গকে আশ্বস্ত করে বলতে চাই ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যেই কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে। কৃষকদেরকে যারা গুলি করে হত্যা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিন মন্দসৌরের পিঁপালিয়ামান্ডি পুলিশের গুলিতে ছয় কৃষকের মৃত্যুর বর্ষপূর্তি উপলক্ষ্যে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি রাহুল গান্ধী বলেন, আজ থেকে এক বছর আগে কৃষকদের গুলি করে হত্যা করেছিল মধ্যপ্রদেশ সরকার। আজকে গোটা দেশের কৃষকেরা নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। এমনকি অনেকে আত্মহত্যাও করছে। মোদী সরকার এবং বিজেপি শাসিত অন্য রাজ্যের সরকারের হৃদয়ে কৃষকদের জন্য কোনও জায়গায় নেই। ১৫ জন ঋণ খেলাপি শিল্পপতিদের প্রশাসন যে ভাবে ছাড় দিয়েছে তাতে কৃষকদের ২.৫ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দিতে পারত কেন্দ্রীয় সরকার। কিন্তু তা তারা করেনি।

কর্ণাটক ও পঞ্জাবের প্রসঙ্গে তুলে ধরে রাহুল গান্ধী বলেন, ‘ওই রাজ্যগুলিতে ক্ষমতায় আসার পরই কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হয়েছে।’ মধ্যপ্রদেশের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, মধ্যপ্রদেশে ১২০০ কৃষক আত্মহত্যা করেছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top