News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা কারবারি ও মাফিয়াদের স্থান হবে সংশোধনাগারে ঃ মুখ্যমন্ত্রী
Image

নেশা কারবারি ও মাফিয়াদের স্থান হবে সংশোধনাগারে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷  রাজ্যের নেশা কারবারি ও মাফিয়াদের আবার কড়া হঁুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ জানিয়ে দিলেন,এ ব্যাপারে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে৷ বিধানসভা নির্বাচনের পর প্রদেশ বিজেপির প্রত্যেকটি শাখা সংগঠনের পর্যায়ক্রমিক রাজ্য সম্মেলন চলছে৷   মঙ্গলবার বিজেপি মহিলা মোর্চার রাজ্য সম্মেলন শুরু হয়েছে৷ এই সম্মেলনে সারা রাজ্য থেকে বিভিন্ন মন্ডলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন৷

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার যথেষ্ট  প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে কাজ শুরু করেছে৷  রাজ্যের বিগত ২৫ বছরে যে ধরনের সংকৃতি তৈরি হ য়েচছে তা পালটে এক নতুন ত্রিপুরা গঠনের চেষ্টা চলচে৷ জনগণের ইচ্ছা এবং আকাঙ্খাকে সামনে রেখেই সরকার কাজ করে চলছে৷ ক্ষমতায় আসার আগে বিজেপি যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, ভিজন ডকুমেন্ট যে সব বিষয়ের উল্লেখ করা হয়েছিল তার সব পূরণ করা হবে৷ তিনি বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েচে, ত্রিপুরাকেনেশামুক্ত রাজ্য হিসাবে গড়ে তোলা হবে৷ দীর্ঘ বামশাসনে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় অবৈধ গাজা চাষ হচ্ছিল৷ প্রকাশ্যে গাজার ব্যবসা চলত৷ তদানীন্তন প্রশাসন কখনো এর বিরুদ্ধে  উপযুক্ত ব্যবস্থা নেয়নি৷ শুধু গাজাই নয়, অন্যান্য নেশা সামগ্রীও সারা রাজ্যে ছেয়ে ফেলেছে৷ আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মহিলারা৷  মহিলারা এই নেশার কারণে অসময়ে স্বামীহারা, নয়ত সন্তানহারা হয়েছেন৷ পারিবারিক অশান্তির স্বীকার হয়েছেন তারা৷ শুধু তাই নয়, রাজ্যে নেশার ট্যাবলেট সর্বত্র ছেয়ে গেছে৷ নেশাসক্তদের কারণে  মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হ য়েছে৷

তিনি বলেন, রাজ্যকে নেশামুক্ত করা হবে৷ কোনোভাবেই অবৈধ নেশা সামগ্রীর  চোরাকরাবার আর বরদাস্ত করা হবে না৷ সরকার এ বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে৷  নেশাকারবারী, মফিয়া, জমির দালাল, মধ্যস্তত্ববোঘী, এসবের আর কোনো চিহ্ণ থাকবে না৷ রাজ্য সরকার ইতিমধ্যেই  কঠোর পদক্ষেপ নিয়েছে৷ নেশাকারবারী আর মাফিয়াদের এখন স্থান হবে বিশালগড়ের সংশোধনাগারে৷ বিপ্লবকুমার দেব বলেন, সরকারের কর্মসূচীগুলিকে সফল রূপ দেওয়ার  জন্য মহিলাদের বিশেষ ভূমিকা নিতে হবে৷ মহিলা মোর্চার কর্মীদের প্রতিপরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যাবলি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যেসব সমাধানের চেষ্টা করতে হবে৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পর্কে তাদের বুঝাতে হবে৷ একই সঙ্গে রাজ্য সরকারের কাছে জনগণের ইচ্ছা এবং তাদের সমস্যাবলির বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরতে হবে বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top