News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পর্ক ফর সমর্থন কর্মসূচীতে এবার রামদেবের সঙ্গে দেখা করলেন অমিত শাহ
Image

সম্পর্ক ফর সমর্থন কর্মসূচীতে এবার রামদেবের সঙ্গে দেখা করলেন অমিত শাহ

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৪ বছরপূর্তি উপলক্ষ্যে ‘সম্পর্ক ফর সমর্থন’ কর্মসূচী গ্রহণ করেছে বিজেপি। সেই উপলক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের সঙ্গে দেখা করেছেন বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ। সোমবার সকালে এই উপলক্ষ্যে যোগগুরু বাবা রামদেবের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। বৈঠকে বিগত চার বছরে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সাফল্য এবং বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা যোগগুরু বাবা রামদেবের কাছে তুলে ধরেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

এদিন, এই বৈঠক অমিত শাহ বলেন, ‘২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার গড়ার সময় যারা আমাদের সমর্থন জানিয়েছিল তাদের সঙ্গে আমরা বৈঠক করছি। আমাদের কাজ এবং উদ্যোগগুলি তাদেরকে অবগত করাচ্ছি। ২০১৯ সালে নির্বাচনে তাদের সমর্থন আমরা চাইছি। বাবা রামদেবের সঙ্গে দেখা করা মানে কয়েক লক্ষ মানুষের (রামদেবের অনুগামী) সঙ্গে দেখা করার মতো। আগামী বছর নির্বাচনে তিনি আমাদের পূর্ণ সমর্থন করবেন বলে জানিয়েছেন।’

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং তাঁর সরকারের সাফল্যের প্রশংসা করে যোগগুরু বাবা রামদেব বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নতুন দিশার দিকে দেশ এগিয়ে যাচ্ছে। বিগত চার বছর ধরে আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আমাদের গর্বিত করেছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার জিএসটি মতো জনপ্রিয় কর ব্যবস্থা এনে আমাদের ‘কর সন্ত্রাস’ এর থেকে মুক্তি দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এলপিজি সংযোগ দিয়ে ভারতীয় মায়েদের চোখের জল মুছিয়ে দিয়েছেন। বিগত ৭০ বছরে নরেন্দ্র মোদীই প্রথম প্রধানমন্ত্রী যাকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ইসরায়েলের মতো শক্তিশালী দেশের নেতৃত্ব শ্রদ্ধা করে। এর আগে কোনও প্রধানমন্ত্রী এই ধরণের সমীহ পায়নি।

প্রসঙ্গত, গত ৩০ শে মে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সম্পর্ক ফর সমর্থন কর্মসূচী গ্রহণ করেন। সেই সূত্রে প্রাক্তন সেনাপ্রধান দলবীর সিং সুহাগ, ক্রিকেটার কপিল দেবের সঙ্গে দেখা করেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচী তুলে ধরেন তিনি। আগামী দিনে প্রায় ৫০ জন কৃতীদের সঙ্গে দেখা করতে চান বিজেপির সভাপতি। ২০১৯ এর লোকসভা দিকে তাকিয়ে এই অভিনব উদ্যোগ নিয়েছে বিজেপি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top