News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন রাষ্ট্রপতির আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক মনে করেন শিন্ডে
Image

প্রাক্তন রাষ্ট্রপতির আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক মনে করেন শিন্ডে

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সম্মতি জানানোতে ভুল কিছু দেখছেন না কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানানোর পর থেকে উত্তাল জাতীয় রাজনীতি। প্রণবের সিদ্ধান্তে বেকায়দায় কংগ্রেস। অনেকেই প্রকাশ্যে বিষয়টির বিরধিতা করেছেন | এনিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না বহু কংগ্রেস নেতাই। এদের মাঝে ব্যতিক্রম কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সম্মতি জানানোতে ভুল কিছু দেখছেন না এই কংগ্রেস নেতা |

শিন্ডে বলেন, ‘প্রণব মুখোপাধ্যায় একজন ধর্ম নিরপেক্ষ মানুষ। উনি সবসময় নিজের ধর্ম নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন। সেটাই উনি আরএসএসের অনুষ্ঠান করবেন। আরএসএসের মঞ্চে প্রণববাবুর মতো একজন চিন্তাবিদের হাজির হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ওঁর কথা আরএসএসের চিন্তাধারায় ‌যদি কোনও পরিবর্তন আনে তা আমাদের জন্য ভালো।’

এদিকে, সোমবারই এই প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি বলেন, ‘অনুষ্ঠানে যোগ দেওয়ার এই পদক্ষেপ অবাঞ্ছিত বিভাজন তৈরি করবে যা দেশের জন্য একেবারেই কাম্য নয়।’ বীরাপ্পা মইলি ছাড়াও বহু কংগ্রেস নেতা প্রাক্তন রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে বিষয়টিকে স্বাগত জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ৭ জুন নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। এতে অবাক কংগ্রেস শিবির। তাঁর ওই সিদ্ধান্ত নিয়ে প্রণববাবু এখনও তেমন কিছু স্পষ্ট করে কিছু বলেননি। তবে বলেছেন, ‌যা বলার তিনি আরএসএসের অনুষ্ঠানেই বলবেন।

প্রসঙ্গত, এর আগে জাতিরজনক মহাত্মা গান্ধী, প্রাক্তন রাষ্ট্রপতি জাকির হুসেন, রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণ এবং প্রাক্তন সেনাপ্রধান এম কারিয়াপ্পা আরএসএস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই নজির রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top