News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল-ম্যাক্সিস মামলা : ১০ জুলাই পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি চিদম্বরমের
Image

এয়ারসেল-ম্যাক্সিস মামলা : ১০ জুলাই পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি চিদম্বরমের

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সাময়িকের জন্য হলেও, স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| এই মামলায় আগামী ১০ জুলাই পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি পেলেন চিদম্বরম| এযাবত্ চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এয়ারসেল-ম্যাক্সিস মামলায় মঙ্গলবার দিল্লির আদালতে অতিরিক্ত সময়ের আর্জি জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এরপরই এয়ারসেল-ম্যাক্সিস মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১০ জুলাই, নির্ধারিত করেন বিশেষ আদালতের বিচারপতি ও পি সাইনি| প্রসঙ্গত, ওই দিনই এয়ারসেল-ম্যাক্সিস মামলায় পি চিদম্বরম পুত্র কার্তি চিদম্বরমের বিরুদ্ধে আদালতে শুনানির সম্ভাবনা|
এয়ারসেল-ম্যাক্সিস অর্থ তছরুপ মামলায় মঙ্গলবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দফতরে হাজিরা দিয়েছেন পালানিয়াপ্পন চিদম্বরম| সকাল ১০.৫৮ মিনিট নাগাদ পি চিদম্বরম ও তাঁর আইনজীবী ইডি-র দফতরে আসেন| সূত্রের খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে চিদম্বরমের বয়ান রেকর্ড করতে পারে ইডি| প্রসঙ্গত, গত ৩০ মে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সাময়িক স্বস্তি পান প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম| ওই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জুন, এযাবত্ গ্রেফতার করা যাবে না চিদম্বরমকে, এমনটাই জানিয়েছিল বিশেষ সিবিআই আদালত|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top