News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে যান সন্ত্রাসে গুরুতর দুই
Image

কৈলাসহরে যান সন্ত্রাসে গুরুতর দুই

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ জুন ৷৷ অল্টো গাড়ি ও মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কৈলাসহরে আজ দুইজন আহত হয়েছেন৷ তাদের চিকিৎসা চলছে ঊনকোটি জেলা হাসপাতালে৷ এর মধ্যে একজনের অবস্থা গুরুতর৷ আজ বিকাল অনুমান চারটায় কৈলাসহর থেকে ধর্মনগর যাওয়ার পথে চিনিবাগান বাজারে পাশেই রাস্তার উপর ধর্মনগর থেকে আসা একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাইক চালক ও তার পিছনে বসা দুইজন আহত হয়েছেন৷ তবে অল্টো গাড়ির ক্ষয়ক্ষতি হলেও চালক ও কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি৷ ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের জেলা হাসপাতালে নিয়ে যায়৷ গাড়ির চালক সহ গাড়ি এবং মটর বাইক কৈলাসহর থানায় নিয়ে যাওয়া হয়৷ আহত  বাইক চালক -উস্তার মিয়াঁ (৪২) ও আব্দুল কালাম (৫০)৷ এর মধ্যে অব্দুল কালামের অবস্থা খুবই খারাপ৷ জানা গিয়েছে বাইক ও অল্টো গাড়িটি বেপরোয়া ভাবে দ্রুত গতিতে চালানোর ফলেই এই দূর্ঘটনা ঘটেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top