নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ জুন ৷৷ অল্টো গাড়ি ও মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কৈলাসহরে আজ দুইজন আহত হয়েছেন৷ তাদের চিকিৎসা চলছে ঊনকোটি জেলা হাসপাতালে৷ এর মধ্যে একজনের অবস্থা গুরুতর৷ আজ বিকাল অনুমান চারটায় কৈলাসহর থেকে ধর্মনগর যাওয়ার
পথে চিনিবাগান বাজারে পাশেই রাস্তার উপর ধর্মনগর থেকে আসা একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাইক চালক ও তার পিছনে বসা দুইজন আহত হয়েছেন৷ তবে অল্টো গাড়ির ক্ষয়ক্ষতি হলেও চালক ও কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি৷ ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের জেলা হাসপাতালে নিয়ে যায়৷ গাড়ির চালক সহ গাড়ি এবং মটর বাইক কৈলাসহর থানায় নিয়ে যাওয়া হয়৷ আহত বাইক চালক -উস্তার মিয়াঁ (৪২) ও আব্দুল কালাম (৫০)৷ এর মধ্যে অব্দুল কালামের অবস্থা খুবই খারাপ৷ জানা গিয়েছে বাইক ও অল্টো গাড়িটি বেপরোয়া ভাবে দ্রুত গতিতে চালানোর ফলেই এই দূর্ঘটনা ঘটেছে৷
কৈলাসহরে যান সন্ত্রাসে গুরুতর দুই
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















