News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিপাশা বসু
Image

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিপাশা বসু

মুম্বই, ৪ জুন (হি.স.) : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী বিপাশা বসু৷ রবিবার তাঁকে হাসপাতালে ভরতি করা হয়৷ সোমবার সকালে অবশ্য টুইট করে নিজেই জানিয়েছেন, এখন তিনি অনেকটা সুস্থ৷

জানা যাচ্ছে, শ্বাসকষ্টের সমস্যার জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে প্রায়শই যেতে হচ্ছিল বিপাশাকে৷ রবিবার তাঁর অসুস্থতা বাড়ে৷ সে কারণেই ভরতি হতে হয় তাঁকে৷ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি৷ অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে একে একে বলিপাড়ার অনেকেই উদ্বেগ প্রকাশ করতে থাকেন৷ টুইটারে সে কথা লেখেনও তাঁরা৷ এরপর বিপাশা নিজেই টুইট করে জানান, সংক্রমণের জেরে কাবু হয়ে পড়েছেন তিনি৷ তবে চিন্তার কিছু নেই, তিনি শিগগির সুস্থ হয়ে উঠবেন৷ সোমবার সকালে ফের টুইট করে অভিনেত্রী জানান এখন তিনি অনেকটাই সুস্থ৷ মজা করে তিনি বলেন, অসুস্থ হওয়া মানে শরীর আসলে একটা বার্তা দিচ্ছে৷ বলছে দৌড়ের গতি একটু কমাতে৷ যাতে অন্যরা তাল মেলাতে পারে৷ তাঁর সুস্থতার খবরে স্বস্তি অনুরাগী মহলে৷ঘটনার তদন্তে পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top