News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষের জীবন বাঁচানোর যে মানসিকতা তা প্রতিফলিত হয় রক্তদানে ঃ মুখ্যমন্ত্রী
Image

মানুষের জীবন বাঁচানোর যে মানসিকতা তা প্রতিফলিত হয় রক্তদানে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল এন্টাপ্রেনার্স ডুকলী বিভাগের উদ্যোগে আজ কাঁঠালতলী ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিসনের সম্পাদক স্বামী হিতকামানন্দজী মহারাজ৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, রক্তদান মহান দান৷ রক্তদানের চাইতে মহৎ কোনো দান হতে পারেনা৷ ত্রিপুরার জনগণের মধ্যে দীর্ঘদিন যাবৎ ধরে উদার মানসিকতা রয়েছে৷ সেই কারণে আমাদের রাজ্যের প্রতিটি গ্রাম শহরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে৷ সেই মহতী অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের প্রতি সৌহাদ্যপূর্ণ মানসিকতা এবং আত্মীয়তার ভাব গড়ে উঠে৷ একজন মানুষের জীবন বাঁচানোর যে মানসিকতা তা প্রতিফলিত হয় রক্তদানের মাধ্যমে৷ আজ থেকে ২০-২৫ বছর আগে যখন কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন হত তখন রক্তের ব্যবস্থা করা খুবই কঠিন হয়ে পড়ত৷ তা আমি নিজেও উপলব্ধি করেছি৷ তাই মানুষের জীবন বাঁচাতে সবাইকে রক্তদানে এগয়িে আসতে হবে৷
রক্তদান শিবিরের উদ্বোধক স্বামী হিতকামানন্দজী মহারাজ বলেন, রক্তদানের মতো সামাজিক অনুষ্ঠানে নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ৷ রক্ত এমন এক জিনিষ যা একজন মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে সঞ্চালন করে জীবন দান করা যেতে পারে৷ আজ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার্স এর উদ্যোগে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে তাতে শ্রমিকদেরও রক্তদানে উৎসাহিত করবে৷ রক্তদানে কোনও ভয়ের কারণ নেই৷ আমার দেহের রক্তের মাধ্যমে অন্য আরেকজন মানুষের প্রাণ বাঁচবে এই মানসিকতা সবার মধ্যে তৈরী হতে হবে৷ রক্তদানের এই মানসিকতা যত দ্রুত ছড়িয়ে পড়বে ততই সমাজের পক্ষে মঙ্গল৷
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রাম প্রসাদ পাল, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ড সন্দীপ আর রাঠোর, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার্স এর সভাপতি অলোক কুমার দাস প্রমুখ৷ উল্লেখ্য, রক্তদান শিবিরে মোট ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top