News Flash

  • Home
  • Uncategorized
  • ডাক্তার ও নার্সদের ধর্মঘটের জের, ঝাড়খণ্ডের হাসপাতালে ৩৬ ঘন্টায় ১৪ জন রোগীর মৃত্যু
Image

ডাক্তার ও নার্সদের ধর্মঘটের জের, ঝাড়খণ্ডের হাসপাতালে ৩৬ ঘন্টায় ১৪ জন রোগীর মৃত্যু

রাঁচি, ৪ জুন (হি.স.): জুনিয়র ডাক্তার ও নার্সদের ধর্মঘটের জেরে ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ অকালেই মৃত্যু হল অন্তত ১৪ জন রোগীর| ১৪ জন রোগীর মৃত্যু হয়েছে মাত্র ৩৬ ঘন্টার ব্যবধানে| সম্প্রতি গীতা দেবী নামে এক রোগীর চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ| এরপরই চিকিত্সায় গাফিলতির অভিযোগে গীতা দেবীর পরিবারের লোকজন হাসপাতালে তাণ্ডব চালান|তাণ্ডব চলাকালীন বেশ কয়েকজন নার্স আহত হন| অভিযোগ, একজন নার্স ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্যু হয় গীতা দেবীর|

এরপরই গত শনিবার সকাল থেকে নিরাপত্তার দাবিতে ধর্মঘটে সামিল হন জুনিয়র ডাক্তার ও নার্সরা| হাসপাতাল সূত্রের খবর, জুনিয়র ডাক্তার ও নার্সদের ধর্মঘটের জেরে ৩৬ ঘন্টায় ১৪ জন রোগীর মৃত্যু হয়েছে| জুনিয়র ডাক্তার ও নার্সদের ধর্মঘটের জেরে চিকিত্সা পরিষেবা ব্যহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস| ক্ষুব্ধ ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলার জন্য মুখ্য সচিব সুধীর ত্রিপাঠি এবং স্বাস্থ্য মন্ত্রী রামচন্দ্র চন্দ্রবংশীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top