News Flash

  • Home
  • Uncategorized
  • নানা স্থানে মন্ডল নেতাদের দাপট
Image

নানা স্থানে মন্ডল নেতাদের দাপট

সায়ন্তক চৌধুরী
রাজ্য জুড়ে মন্ডল নেতাদের দাপট যেন ধীরে ধীরে বাড়ছে৷ এ সব নেতা প্রশাসনের কাজেও হস্তক্ষেপ করছে বলে শোনা যাচ্ছে৷ মোটের উপর পাত্র পাল্টাইলেও পাত্রের বস্তুর হেরফের হয়নি৷ দীর্ঘ বাম আমলে রাজ্যবাসী যা দেখেছে রাম আমলেও তাই দেখছে৷ এ নিয়ে রাজ্য জুড়ে চলছে চাপা গুঞ্জন৷ অনেককে আক্ষেপ করে বলতে শোনা যাচ্ছে যে, সরকার পরিবর্তন করে কী লাভ হল৷ সরকারী বিভিন্ন দপ্তরে কর্মচারী সংঘ আর মহাসংঘের চলছে দড়ি টানাটানি৷ এক পক্ষের দাবি তারা হল বিজেপির পেয়ারের সংঘ৷ আর মহাসংঘের দাবি হল- আমরা নিখাদ সোনার মত৷ এ নিয়ে চলছে কর্মচারীদের মাঝে আতংক৷ এ আতঙ্ক হল বদলির আতংক৷ বাম আমলেও সরকারী কর্মচারীরা বদলির আতঙ্কে ভুগছেন৷ এ বদলির ভয় দেখিয়ে হগব নেতারা তাদেরকে শোষণ করেছে৷ তাদের নাকে দড়ি বেঁধে ঘুরিয়েছেন৷ সেই সময়ে কর্মচারীরা মানসিকভাবে যেমন নির্যাতনের শিকার হয়েছিল তেমনই আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ বামের অবসানে সরকারী কর্মচারীরা ভেবেছিল এবার বোধ হয় বদলির ভয় আর থাকবে না৷ কিন্তু, বর্তমানেও সেই ভয় তাদেরকে তাড়া করছে৷ তারা বুঝতে পারছে না কোন্ দলকে তারা সমর্থন করবে৷ আর দুটো সংঘেরইবা কি প্রয়োজন? তাই স্বস্তিতে নেই সরকারী কর্মচারীরা৷
তেমনই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও বইছে অশান্তির বাতাবরণ৷ কেননা, ত্রিস্তরীয় পঞ্চায়েত বর্তমানে দিশাহীন অবস্থায় রয়েছে৷ রাজ্যের এই পট পরিবর্তনের ফলে পঞ্চায়েতে কাজের গতি স্তব্ধ হয়ে পড়ে৷ তার উপর বিভিন্ন পঞ্চায়েতে বিজেপির মন্ডল কমিটির নেতা গিয়ে মাতববরী করছে৷ অনেক পঞ্চায়েতে অবৈধভাবে কমিটি গঠন করে তাদের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে৷ যদিওবা এসব কমিটি স্বীকৃত নয়৷ কিন্তু, মন্ডল নেতাদের দাপট রয়ে গেছে সেই আগের মত৷ কেননা, বাম আমলে তারাই ছিল দাপুটে স্থানীয় নেতা৷ জামা পাল্টিয়ে রাম আমলেও দাপট দেখাতে চাইছে৷ মোটামুটি তাদের দাপটে এমন পর্য্যায়ে গেছে যে, মুখ দেখে মুগের ডাল দেবার মত অবস্থা হয়েছে৷ সামান্য বাজার ইজারার ক্ষেত্রেও মন্ডলের নেতারা হস্তক্ষেপ করছে৷ পঞ্চায়েতের নিয়ম তারা মানতে চাইছে না৷ গ্রাম সংসদ সভাতেও মন্ডল নেতাদের দাপট দেখা যাচ্ছে৷ সভায় উপস্থিত গ্রামবাসীদের কাছ থেকে সভায় প্রস্তাব পাশের ক্ষেত্রে সাদা কাগজে সই নিতে হচ্ছে৷ এ নিয়ে মন্ডল নেতাদের সাথে গ্রামবাসীরা বিতর্কেও জড়িয়ে পড়ছে৷ মন্ডল নেতার একটাই কথা বাজার ইজারার ক্ষেত্রে তার সিদ্ধান্ত মানতে হবে৷ এ নিয়ে অশান্তিও দেখা দিয়েছে৷ ওই মন্ডল নেতার দাপটে অতিষ্ঠ স্থানীয় গ্রামবাসী৷
অথচ রাজ্যের নতুন বিজেপির সরকার স্বচ্ছ প্রশাসনের কথা বলছে৷ বলছে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার কথা৷ বলছে স্বজন পোষণের দিন শেষ৷ ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে তুলে ধরবে বিজেপি সরকার৷ কিন্তু, মন্ডল নেতাদের আচরণে মডেল রাজ্যের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না৷ বরং সর্বত্র দুর্নীতি ও স্বজন পোষণের ছায়া দেখা যাচ্ছে৷ সামান্য একটি বাজার ইজারা নিয়ে মন্ডল নেতাদের আস্ফালন কিন্তু মডেল রাজ্যের পরিপন্থী নয়৷ স্বজন পোষণের পথকে প্রশস্ত করার ইঙ্গিত৷ তবে কি বিজেপি নেতৃত্বরা মুখে যা বলছে কার্যক্ষেত্রে তা হচ্ছে না? সরকার পরিবর্তনের সুফল কি দুঃস্বপ্ণে পরিণত হচ্ছে? রাজ্যবাসী কিন্তু বড় আশা করে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে৷ বাম শাসনের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যবাসী ভোট দিয়েছে৷ ভেবেছে কেন্দ্রে যে দল সেই দল ক্ষমতায় এলে সোনায় সোহাগা হবে৷ কিন্তু, সকলি যেন গরল ভেন৷ তবে কী যে যায় লঙ্কায় সেই হয় রাবণ? রাজ্যবাসী কিন্তু রাবণ চাইছে না চাইছে সুশাসন৷ এ সুশাসন রামের সুশাসনের মত না হলেও জনগণের প্রত্যাশার কাছাকাছি হোক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top