News Flash

  • Home
  • Uncategorized
  • সাত জুন রাজ্যে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
Image

সাত জুন রাজ্যে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ জুন৷৷ আগামী সাত জুন দুই দিনের রাজ্য সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তবে রাষ্ট্রপতি ভবন থেকে এখনও তাঁর পূর্ণাঙ্গ চূড়ান্ত সফরসূচি রাজ্য প্রশাসনের কাছে এসে পৌঁছায়নি৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী সাত জুন আগরতলা বিমানবন্দরে অবতরণ করেই কপ্ঢারে চেপে তিনি সর্বপ্রথম উদয়পুরে যাবেন৷ উদয়পুর মাতাবাড়িতে গিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের পূজো দেবেন৷ সেখান থেকে সাব্রুম পর্যন্ত চারলেন সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোাধন করবেন তিনি৷ সেখান থেকে তিনি আগরতলায় ফিরে আসবেন৷ জানা গিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগরতলায় ফিরে এসে বিকেলে রবীন্দ্র ভবনে যাবেন৷ সেখানে তাঁকে নাগরিক সংবর্ধনা জানানো হবে৷

এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের ধারা বৈঠক চলছে৷ জানা গিয়েছে, শনিবার উদয়পুরের গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রপতির এই সফরকে সাফল্যমন্ডিত করতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ মহাকরণ সূত্রে জানা গেছে, আগামী সাত জুন রাষ্ট্রপতির রাজ্য সফর নিয়ে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে৷ তবে এখন পর্যন্ত রাষ্ট্রপতি ভবন তাঁর সফরকে চূড়ান্ত করে কোনও সূচি পাঠায়নি৷ তবে আপাতত, সাত জুন সকালে রাষ্ট্রপতির আগমনের সম্ভাবনাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি চলছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top