News Flash

  • Home
  • Uncategorized
  • জয় দিয়ে এশিয়া কাপ অভিযান অভিযান শুরু মিতালিদের
Image

জয় দিয়ে এশিয়া কাপ অভিযান অভিযান শুরু মিতালিদের

কুয়ালালামপুর, ৩ জুন (হি.স.) : শতাধিক রানের ব্যবধানে জয় পেল হরমনপ্রীত অ্যান্ড কোং৷ রবিবার মালয়েশিয়ার বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান অভিযান শুরু করল ভারত৷ মালয়েশিয়াকে ২৭ রানে অলআউট করে ১৪২ রানে ম্যাচ জিতল ‘উইমেন ইন ব্লু’৷ ভারতের হয়ে পূজা বস্ত্রকার তিনটি ও পুনম-অনুজা জুটি দুটি করে উইকেট শিকার করেছেন৷ বোলিং দাপটে ভর করেই মালয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয় পেল হরমনপ্রীত অ্যান্ড কোং৷

প্রথমে ব্যাট করে এদিন তিন উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে ভারত৷ ওপেনিংয়ে নেমে ৬৯ বলে ৯৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিতালি রাজ৷ স্মৃতি মান্ধানা ২ রানে ডাগআউটে ফিরলেও মিতালির ব্যাটে চাপ কাটিয়ে স্কোরবোর্ড সচল রাখে ভারত৷ মিতালির ইনিংস সাজানো ১৩টি চার ও ১টি ছয় দিয়ে৷ অধিনায়ক হরমনপ্রীত কউর করেন ৩২ রান৷ ২০ ওভারে ১৭০ রান তাড়া করতে নেমে ১২ রানে প্রথম চারটি উইকেট হারিয়ে ফেলে মালয়েশিয়া৷ মিতালিদের প্রতিপক্ষের ছয় ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই ০ রানে আউট হয়ে ফেরেন৷ ইনিংসের সর্বোচ্চ ৫ রান করেন অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গম৷ ৯৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন মিতালি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top