News Flash

  • Home
  • Uncategorized
  • ওষুধের দোকানে উদ্ধার প্রচুর নেশা সামগ্রী, গ্রেপ্তার এক
Image

ওষুধের দোকানে উদ্ধার প্রচুর নেশা সামগ্রী, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে পশ্চিম জেলার পুলিশ শনিবার রানীরবাজারের মোহনপুরে এক অভিযান চালিয়ে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ স্থানীয় একটি ওষুধের দোকান থেকে এই নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বিভিন্ন সূত্র থেকে রানীরবাজার থানা এবং জেলা পুলিশের কাছে খবর আসে, স্থানীয় একটি ওষুধের দোকানে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুত আছে৷ ওই সব নেশা সামগ্রীর এজেন্ট হিসাবে সংশ্লিষ্ট দোকান মালিক কাজ করেন৷ বহুদিন ধরে এই অভিযোগ আসছিল৷

কিন্তু, সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগ আসার পরই সাদা পোশাকে পুলিশ লাগানো হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়৷ শনিবার আচমকা বিশাল পুলিশ বাহিনী দোকনটি ঘিরে ফেলে এবং তল্লাসী অভিযান শুরু করে৷ এই দোকান থেকে পুলিশ প্রচুর পরিমাণে ফেন্সিডিল এবং কোরেক্স উদ্ধার করেছে৷ রাজ্যের বিভিন্ন এলাকায় এসব নেশা সামগ্রী পাঠানো হত বলে পুলিশের ধারণা৷ একই সঙ্গে বাংলাদেশেও এসব নেশা সামগ্রী পাঠানো হত বলে পুলিশ জানিয়েছে৷ অবৈধ নেশা সামগ্রী মজুত করা এবং বিক্রির দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ কৃষ্ণকান্ত দেবনাথ নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে৷ তবে, পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও কয়েকজনকে গ্রেপ্তার করতে পারে বলে জানা গেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top