News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় পথ দুর্ঘটনায় নিহত এক আইনজীবী ও গুরুতর আহত ২
Image

হরিয়ানায় পথ দুর্ঘটনায় নিহত এক আইনজীবী ও গুরুতর আহত ২

আম্বালা, ৩ জুন (হি.স.) : হরিয়ানায় গাড়ি উল্টে প্রাণ হারালেন এক আইনজীবী। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন গাড়ি মধ্যে থাকা একজন বিচারপতি। রবিবার সকালে আমবালা জেলার নারায়ণগড়ের কাছে দানাওরা গ্রামে দুর্ঘটনা ঘটেছে।

এদিন দানাওরা গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শোনামাত্র গ্রামবাসীরা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুই জনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম রঞ্জন গুপ্ত। পেশায় আইনজীবী। আহতদের একজন বিচারক রয়েছেন তার নাম সাহিল যাদব। আহতদের মধ্যে থাকা আরও একজন পেশায় আইনজীবী। গাড়িটি নারায়ণগড় থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছিল। দানাওরা গ্রামেড় উপর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top