News Flash

  • Home
  • Uncategorized
  • স্পা সেন্টারে নামে দেহব্যবসা, ১০ যুবক-যুবতি গ্রেফতার
Image

স্পা সেন্টারে নামে দেহব্যবসা, ১০ যুবক-যুবতি গ্রেফতার

জয়পুর, ৩ জুন (হি.স.) : বড়সড় সেক্স-র্যা কেটের পর্দা ফাঁস করল পুলিশ। রবিবার গোপন অভিযান চালিয়ে এক স্পা সেন্টারে হানা দিয়ে চার মহিলা সহ আরও ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়পুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা চলছে, এমন খবর পেয়ে গোপন অভিযান চালায় পুলিশ। সেখানে হানা দিতেই চক্ষু চড়ক পুলিশ আধিকারিকদের। একেবারে অশ্লীল অবস্থায় ১০ যুবক-যুবতিকে গ্রেফতার করা হয়। কীভাবে এই দেহব্যবসা চলছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে স্পা-সেন্টারের মালিককেও। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্পা-সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চলছিল বলে অভিযোগ আসছিল পুলিশের কাছে। জনবসতি পূর্ণ এলাকার মধ্যেই এটি চলছিল বলে অভিযোগ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top