News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে আছড়ে পড়ল প্রাক-বর্ষার বৃষ্টি, অকালেই মৃত্যু দুই শিশু সহ তিনজনের
Image

মুম্বইয়ে আছড়ে পড়ল প্রাক-বর্ষার বৃষ্টি, অকালেই মৃত্যু দুই শিশু সহ তিনজনের

মুম্বই, ৩ জুন (হি.স.): বানিজ্য নগরী মুম্বইয়ে আছড়ে পড়ল প্রাক-বর্ষার বৃষ্টি| প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতেই মুম্বইয়ে অকালেই মৃত্যু হল দুই শিশু সহ তিনজনের| শনিবার রাতে প্রবল পরিমানে বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে| বৃষ্টির মধ্যেই প্রথম মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাত ৮.৩০ মিনিট নাগাদ| ভান্দুপ পশ্চিমের খিন্দিপড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন অনিল যাদভ (৩২) এবং সারা খান (৯) নামে দু’জন| তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন|

ওপর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, ভান্দুপ রেল স্টেশনের সন্নিকটে, শিবকৃপা নগর এলাকায়| বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন ওমকার নামে ১০ বছর বয়সি এক বালক ও তাঁর বন্ধু| দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে ওমকারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা| ওমকারের বন্ধু হাসপাতালে চিকিত্সাধীন| আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মুম্বইয়ে ইতিমধ্যেই আছড়ে পড়েছে প্রাক-বর্ষার বৃষ্টি| শনিবার রাতের প্রবল বৃষ্টিতে বানিজ্য নগরী মুম্বইয়ের বিভিন্ন জায়গায় জল জমে যায়| দুর্ভোগে পরেন মুম্বইবাসী|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top