News Flash

  • Home
  • Uncategorized
  • টানা পাঁচ দিনের স্বস্তি, পেট্রোলের মূল্য ক্রমশই নিম্নমুখী
Image

টানা পাঁচ দিনের স্বস্তি, পেট্রোলের মূল্য ক্রমশই নিম্নমুখী

নয়াদিল্লি ও কলকাতা, ৩ জুন (হি.স.): ধীরে ধীরে হলেও, অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশবাসী| দীর্ঘ ১৬ দিনের অস্বস্তির পর, টানা পাঁচ দিনের স্বস্তি| পেট্রোলের মূল্য ক্রমশই নিম্নমুখী, তবে রবিবার পেট্রোলের দাম কমলেও গোটা দেশজুড়ে ডিজেলের মূল্য অপরিবর্তিতই| রবিবার কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে যথাক্রমে ৯ পয়সা করে কমেছে পেট্রোলের দাম| কিন্তু, শুধুমাত্র চেন্নাইতে পেট্রোলের দাম কমেছে ১০ পয়সা|

গত ২৯ মে পর্যন্ত, একটানা ১৬ দিন লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম| কিন্তু, ৩০ মে থেকে সামান্য হলেও, ধীরে ধীরে নিম্নমুখী পেট্রোপণ্যের দাম| স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশবাসী| এই নিয়ে পরপর পাঁচ দিন| শনিবারের পর রবিবারও কমল পেট্রোলের দাম| রবিবার সকাল ছ’টা থেকে কলকাতা, দিল্লি, ও মুম্বইয়ে ৯ পয়সা কমল পেট্রোলের দাম| তবে, পেট্রোলের দাম কমলেও এদিন গোটা দেশ জুড়ে ডিজেলের দাম অপরিবর্তিত| নতুন মূল্য অনুযায়ী কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৮০.৭৫ টাকা| দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭৮ টাকা ১১ পয়সা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৮৫ টাকা ৯২ পয়সা| পাশাপাশি ১০ পয়সা কমার পর চেন্নাইতে পেট্রোলের নতুন মূল্য হল ৮১ টাকা ০৯ পয়সা|

প্রসঙ্গত, গত ২৯ মে পর্যন্ত, একটানা ১৬ দিন লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর| স্বাভাবিক ভাবেই পকেটে টান পড়ছিল আম জনতার| আমজনতাকে স্বস্তি দিয়ে টানা পাঁচ দিন ক্রমশই নিম্নমুখী পেট্রোলের দাম|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top