News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও ধুলো ঝড়ের তাণ্ডব, উত্তর প্রদেশে মৃত্যু ১৫ জনের
Image

আবারও ধুলো ঝড়ের তাণ্ডব, উত্তর প্রদেশে মৃত্যু ১৫ জনের

লখনউ, ২ জুন (হি.স.): ধুলো ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে আবারও প্রাণহানি| উত্তর প্রদেশের মোরাদাবাদ শহর সহ বিভিন্ন জায়গায় ঝড়-ঝঞ্ঝা ও ধুলো ঝড়ে অকালেই মৃত্যু হল অন্তত ১৫ জনের| প্রাকৃতিক দুর্যোগে ১৫ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ন’জন| প্রশাসনের তরফে জানানো হয়েছে, গাছ ও বাড়ি-ঘর ভেঙে পড়ায় অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে| উত্তর প্রদেশ সরকারে মুখপাত্র জানিয়েছেন, মোরাদাবাদে ৭ জনের মৃত্যু হয়েছে, সম্ভল জেলায় তিনজনের মৃত্যু হয়েছে| মুজাফ্ফরনগর ও মীরটে দু’জন করে প্রাণ হারিয়েছেন| এছাড়াও আমরোহতে একজন প্রাণ হারিয়েছেন| গত রাজ্যে আহত হয়েছেন ন’জন|
শুক্রবার সন্ধ্যায় দিল্লি-এনসিআর ও উত্তরপ্রদেশের মোরাদাবাদ সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ঝড়-ঝঞ্ঝা ও বৃষ্টিপাত শুরু হয়| দিল্লি-এনসিআর, নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদে আবার ব্যাপক ধুলোঝড় হয়| বিঘ্নিত হয় রাজধানীর মেট্রো পরিষেবা। বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছ | প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খন্ড, এই তিন রাজ্যে ঝড়-ঝঞ্ঝা ও বাজ পড়ে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছিল|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top