News Flash

  • Home
  • Uncategorized
  • বুদ্ধগয়া বিস্ফোরণ : যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ দোষীর
Image

বুদ্ধগয়া বিস্ফোরণ : যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ দোষীর

পাটনা, ১ জুন (হি.স.): বুদ্ধগয়া বিস্ফোরণ মামলায় (২০১৩) যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল পাঁচ দোষীরই| শুক্রবার সাজা ঘোষণা করেছে পাটনার বিশেষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এআইএ) আদালত| যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত সকল অপরাধীই ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য| ২০১৩ সালের ৭ জুলাই ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল বুদ্ধগয়ার মহাবোধি মন্দির| পরপর ১০টি বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন দু’জন বৌদ্ধ সন্ন্যাসী সহ মোট পাঁচজন|
গত ১১ মে শেষ হয় এই মামলার শুনানি| এরপর চলতি মাসেই বিশেষ এনআইএ আদালতের বিচারপতি মনোজ কুমার সিনহা অভিযুক্ত পাঁচজন যথাক্রমে, উমর সিদ্দিকি (৩৯), আজহারউদ্দিন কুরেশি (২৫), হায়দার আলি ওরফে ব্ল্যাক বিউটি (৩০), মুজিবুল্লাহ আনসারি (২৮) ও ইমতিয়াজ আনসারি ওরফে আলম (৩৫)-কে দোষীসাব্যস্ত করেছেন| অবশেষে শুক্রবার, ১ জুন বুদ্ধগয়া বিস্ফোরণ মামলার সাজা ঘোষণা করল বিশেষ এনআইএ আদালত|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top