News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় মাথায় হাত মধ্যবিত্তের, দাম বাড়ল রান্নার গ্যাসের
Image

পুনরায় মাথায় হাত মধ্যবিত্তের, দাম বাড়ল রান্নার গ্যাসের

নয়াদিল্লি ও কলকাতা, ১ জুন (হি.স.): পেট্রোল ও ডিজেলের পর এবার রান্নার গ্যাস| ফের মাথায় মধ্যবিত্তের| মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে পুনরায় বাড়ল রান্নার গ্যাসের দাম| ভুতর্কিযুক্ত এলপিজি রান্নার গ্যাসের দাম বেড়েছে ২.৩৪ টাকা| পাশাপাশি ভতুর্কিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ৪৮ টাকা| এখানেই শেষ নয়, বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭৯ টাকা| কলকাতায় বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল ১২৯১ টাকা|
রান্নার গ্যাসের দাম বাড়ার পর, নতুন মূল্য অনুযায়ী দিল্লিতে ভতুর্কিযুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল-৪৯৩.৫৫ টাকা (ভতুর্কিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৬৯৮.৫০)| শুধু কলকাতা নয়, ভতুর্কিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে কলকাতা, মুম্বই এবং চেন্নাইতেও| নতুন মূল্য অনুযায়ী কলকাতা, মুম্বই ও চেন্নাইতে ভতুর্কিযুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হল, যথাক্রমে ৪৯৬.৬৫ (কলকাতা), ৪৯১.৩১ (মুম্বই) এবং ৪৮১.৮৪ (চেন্নাই)| পাশাপাশি দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ১,২৪৪.৫০ (দিল্লি), ১,১৯৬.০০ (মুম্বই), ১২৯১.০০ (কলকাতা) এবং ১৩৩৪.০০ (চেন্নাই)|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top