News Flash

  • Home
  • Uncategorized
  • নিপার ছোবলে মৃত্যুমিছিল অব্যাহত, কেরলে মৃত বেড়ে ১৫
Image

নিপার ছোবলে মৃত্যুমিছিল অব্যাহত, কেরলে মৃত বেড়ে ১৫

কোঝিকোড়, ৩১ মে (হি.স.): মারণ রোগ ‘নিপা’র ছোবলে মৃত্যুমিছিল অব্যাহত দক্ষিণ ভারতের রাজ্য কেরলে| কেরলের উপকূলবর্তী শহর কোঝিকোড়ে নিপা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হল আরও দু’জনের| সবমিলিয়ে কেরলে এখনও পর্যন্ত ‘নিপা’-র ছোবলে প্রাণ হারালেন অন্তত ১৫ জন| কেরলের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, কোঝিকোড়ের একটি প্রাইভেট হাসপাতালে নিপা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন পেশায় জেলা আদালতের ক্লার্ক পি মধুসূদন (৫৫) নামে একজন ব্যক্তি| এছাড়াও গত মঙ্গলবার কোঝিকোড়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন অখিল নামে ২৮ বছর বয়সি একজন যুবক| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় অখিলেরও মৃত্যু হয়েছে| স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কোঝিকোড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এখনও চিকিত্সাধীন রয়েছেন দু’জন রোগী| তাঁদের শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখা হচ্ছে|
স্বাস্থ্য দফতরের পদস্থ এক কর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার কোঝিকোড়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন অখিল| রক্ত পরীক্ষা করার পর জানা যায়, অখিলও নিপা ভাইরাসে আক্রান্ত| আশ্চর্য্যজনকভাবে নিপা ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয়েছে অখিলের|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top