News Flash

  • Home
  • Uncategorized
  • চেঙ্গানুর বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে ধরে রাখল সিপিআই(এম)
Image

চেঙ্গানুর বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে ধরে রাখল সিপিআই(এম)

চেঙ্গানুর, ৩১ মে (হি.স.): কংগ্রেসকে পরাজিত করে কেরলের চেঙ্গানুর বিধানসভা আসনটি নিজেদের দখলে ধরে রাখল সিপিআই(এম)। গত ২৮শে মে অনুষ্ঠিত চেঙ্গানুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ছিল ভোটগণনা। নিকটতম প্রার্থী কংগ্রেসের ডি বিজয়কুমারকে পরাজিত করে জিতে যান সিপিআই(এম)-এর সাজি চেরিয়ান।

চেঙ্গানুর বিধানসভা উপনির্বাচনে এবার ত্রিমুখী লড়াই হয়েছে। এই নির্বাচনে ইউডিএফ জোটের হয়ে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের ডি বিজয়কুমার। এলডিএফ জোটের হয়ে দাঁড়িয়েছিলেন সিপিআই(এম) প্রার্থী সাজি চেরিয়ান। বিজেপির টিকিটে দাঁড়িয়ে ছিলেন পি এস শ্রীধরন পিল্লাই। এলডিএফ জোট প্রার্থী সিপিআই(এম)-এর সাজি চেরিয়ার পেয়েছেন ৬৭,৩০৩ ভোট। ইউডিএফ জোট প্রার্থী কংগ্রেসের ডি বিজয়কুমার ঝুলিতে গিয়েছে ৪৬৩৪৭ ভোট। বিজেপি পি এস শ্রীধরণ পিল্লাই প্রাপ্ত ভোট ৩৫২৭০ ভোট। প্রায় ২০৯৫৬ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থী ইউডিএফ জোটের কংগ্রেস প্রার্থী ডি বিজয়কুমারকে পরাজিত করে চেঙ্গানুর জিতে যান এলডিএফ জোটের সিপিআই(এম) প্রার্থী সাজি চেরিয়ান।

গত জানুয়ারি মাসে চেঙ্গানুর কেন্দ্রে সিপিআই(এম)-এর বিধায়ক কে কে রামচন্দ্রন নায়ারের মৃত্যুর হয়। সেই কারণে আসনটি এতদিন ফাঁকা পড়েছিল। সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক কোদিয়ারি বালাকৃষ্ণণ এই জয়কে পিন্নারাই বিজয়ন নেতৃত্বাধীন সরকারের দুই বছরের সাফল্য হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন কংগ্রেসের নরম হিন্দুত্বের নীতিকে জনগণ বর্জন করেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top