News Flash

  • Home
  • Uncategorized
  • ৪১১৬২ ভোটের ব্যবধানে কর্ণাটকের রাজারাজেশ্বরী কেন্দ্রে জয়ী কংগ্রেস
Image

৪১১৬২ ভোটের ব্যবধানে কর্ণাটকের রাজারাজেশ্বরী কেন্দ্রে জয়ী কংগ্রেস

বেঙ্গালুরু, ৩১ মে (হি.স.) : কর্ণাটকে রাজারাজেশ্বরী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে গেলেন কংগ্রেস প্রার্থী মণিরত্ন। প্রায় ৪১১৬২ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থী বিজেপির তুলাসি মুণিরাজু গৌড়াকে পরাজিত করে বিধানসভা আসনটি জিতে যায় কংগ্রেসের মণিরত্ন।

১২ মে রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের মতো রাজারাজেশ্বরী বিধানসভা কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা থাকলেও এসএলভি পার্ক বহুতলে থেকে ৯৭৪৬ ভোটার কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ। তার জেরে ওই বিধানসভা কেন্দ্রে নির্বাচন পিছিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে গত ২৮ মে রাজারাজেশ্বরী বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪৭১টি বুথে ভোটগ্রহণ হয়। ভোট পড়ে ৫৩ শতাংশ।

বৃহস্পতিবার ভোটগণনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায় রাজারাজেশ্বরী কেন্দ্রটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। অবশেষে ৪১১৬২ ভোটের ব্যবধানে জিতে যান কংগ্রেস প্রার্থী মণিরত্ন। দ্বিতীয়স্থানে রয়েছে বিজেপি প্রার্থী তুলাসি মুণিরাজু গৌড়া। তৃতীয় স্থানে রয়েছে জেডি(এস) প্রার্থী জিএইচ রামচন্দ্র।

রাজারাজেশ্বরী আসনটি জিতে যাওয়ার ফলে রাজ্য বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top