News Flash

  • Home
  • Uncategorized
  • সামান্য স্বস্তি, নিম্নমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য
Image

সামান্য স্বস্তি, নিম্নমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য

নয়াদিল্লি ও কলকাতা, ৩১ মে (হি.স.): পরপর দু’দিন সামান্য হলেও স্বস্তি| আবারও কমল পেট্রোল ও ডিজেলের দাম| বৃহস্পতিবার সকাল ছ’টা থেকে কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম কমল যথাক্রমে, ৭ পয়সা এবং ৫ পয়সা| শুধু কলকাতা নয়, পেট্রোল ও ডিজেলের দাম কমেছে দিল্লি, মুম্বই ও চেন্নাইতেও| মঙ্গলবার পর্যন্ত, অর্থাত্ গত ১৬ দিন ধরে নিয়ম করে প্রতিদিনই বেড়ে ছিল জ্বালানির দাম, যার প্রভাব পড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপরও| কিন্তু, বুধবার ও বৃহস্পতিবার সামান্য হলেও কমল পেট্রোপণ্যের দাম|
নতুন মূল্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ছ’টা থেকে কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে, ৮০ টাকা ৯৮ পয়সা এবং ৭১ টাকা ৮০ পয়সা| শুধু কলকাতা নয়, পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও| দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭৮ টাকা ৩৫ পয়সা, ডিজেলের দাম ৬৯ টাকা ২৫ পয়সা| মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৮৬ টাকা ১৬ পয়সা, ডিজেলের দাম ৭৩ টাকা ৭৩ পয়সা প্রতি লিটার| পাশাপাশি চেন্নাইতে পেট্রোল-ডিজেলের নতুন মূল্য যথাক্রমে, ৮১ টাকা ৩৫ পয়সা এবং ৭৩ টাকা ১২ পয়সা প্রতি লিটার|
প্রসঙ্গত, টানা ১৬ দিন পেট্রোপণ্যের দাম বাড়তে বাড়তে গত শুক্রবার জ্বালানির দাম রেকর্ড বেড়ে যায়| দাম কমানোর জন্য চাপ বাড়ছিল কেন্দ্রীয় সরকারের উপরও| ক্ষোভ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| টানা ১৬ দিন পর অবশেষে, বুধবার ও বৃহস্পতিবার সামান্য স্বস্তি পেলেন দেশবাসী| সামান্য হলেও, অবশেষে কমল পেট্রোপণ্যের দাম|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top