News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকল্পের সঠিক বাস্তবায়নে রাজ্যে নিযুক্ত করা হবে নীতি আয়োগের বিশেষজ্ঞ অফিসার
Image

প্রকল্পের সঠিক বাস্তবায়নে রাজ্যে নিযুক্ত করা হবে নীতি আয়োগের বিশেষজ্ঞ অফিসার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনার বাস্তব রূপ দেওয়ার জন্য নীতি আয়োগের একজন বিশেষজ্ঞ অফিসারকে ত্রিপুরায় নিযুক্ত করার প্রস্তাব দিয়েছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার দিল্লীতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে৷ আলোচনাকালে ডঃ কুমার বিপ্লব কুমার দেবকে প্রস্তাব দিয়েছেন ত্রিপুরা সরকার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তা সঠিকভাবে রূপায়নের জন্য নীতি আয়োগের একজন বিশেষজ্ঞ আধিকারীককে এখানে নিযুক্ত করার৷

এদিন মুখ্যমন্ত্রী বপ্লিব কুমার দবে, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের কাছে অনুরোধ করেছে অবিলম্বে চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক যেসব ঘাটতি রয়েছে সেগুলি যাতে অবিলম্বে দূর করা হয়৷ আনুমানিক ২৪০০ কোটি টাকার ফারাক রয়েছে৷ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন এই বিষয়টি দুই একদিনের মধ্যে অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে৷ শীঘ্রই ত্রিপুরা সরকার তার সুফল পেতে শুরু করবে৷ তাছাড়া সর্বশিক্ষ অভিযান, বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে নীতি আয়োগ সংশ্লিষ্ট মন্ত্রকের কাজে প্রস্তাব পাঠাবে বিবেচনার জন্য৷

আলোচনাকালে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ত্রিপুরার আনারস এবং বাঁশ রপ্তানী করার জন্য৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top