News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরিচ্যুতদের ভেলিডেশন অ্যাক্টের মাধ্যমে পুণর্বহালের দাবী কংগ্রেসের
Image

চাকুরিচ্যুতদের ভেলিডেশন অ্যাক্টের মাধ্যমে পুণর্বহালের দাবী কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ চাকুরিচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের চাকুরিতে পূর্নবহাল রাখা নিয়ে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করলো প্রদেশ কংগ্রেস৷ বিধানসভা কিংবা সংসদে ভেলিডেশন অ্যাক্ট পাস করে তাদের চাকুরিতে বহাল রাখার জন্য উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য সরকারকে পরমার্শ কংগ্রেসের৷ পাশাপাশি বেকার সমস্যা নিয়েও সুর চরিয়েছে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায়৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে গোপালবাবু ভেলিডেশন অ্যাক্ট লাগু করার পাশাপাশি নয়া নিয়োগ নীতির বিজ্ঞপ্তি জারি করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন৷

গোপাল রায়ের কথায়, বিজেপি ভিশন ডকুমেন্টের ষষ্ঠ পাতায় চাকুরিচ্যুত ১০৩২৩ জন শিক্ষকের চাকুরি বহাল রাখার প্রতিশ্রুতি উল্লেখ ছিল৷ কিন্তু, নির্বাচনে জয়ী হয়েই ভোল বদল হয়েছে তাদের৷ গোপাল রায়ের কটাক্ষ, এখন মুখ্যমন্ত্রী বলছেন, সংবিধান মোতাবেক ১০৩২৩ জন শিক্ষকের জন্য পদক্ষেপ নেবে রাজ্য সরকার৷ তাঁর বক্তব্য, বামেরাও চাকুরিচ্যুত শিক্ষকদের ভাবাবেগ নিয়ে তামাশা করেছেন৷ বিজেপিও একই পথে হাঁটছে৷ তার দাবি, সংবিধানের ১৪২ ধারা মোতাবেক ভেলিডেশন অ্যাক্টের মাধ্যমে চাকুরিচ্যুত শিক্ষকদের চাকুরিতে বহাল রাখা সম্ভব৷ রাজ্য বিধানসভা কিংবা সংসদে ভেলিডেশন অ্যাক্ট পাস করালেই, এই আইনে চাকুরিচ্যুত শিক্ষকদের চাকুরিতে বহাল রাখা যাবে৷ তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা এবং উত্তর প্রদেশে এই আইনের সহায়তায় নেওয়া হয়েছে৷

এদিকে গোপালবাবু বেকার সমস্যা নিয়ে বলেন, মিস কল দিলেই চাকুরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণের কোনও লক্ষন দেখা যাচ্ছে না৷ বরং নয়া চাকুরিনীতি বানিয়েছে নতুন সরকার৷ তাঁর দাবি, অতি শীঘ্র নয়া চাকুরি নীতি বিজ্ঞপ্তি জারি করা হোক৷ পাশাপাশি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বয়সোত্তীর্ণ বেকারদের চাকুরি দেওয়ার দাবি জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top