News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে মহিলাসহ তিনজনের মৃতদেহ উদ্ধার অস্বাভাবিক মৃত্যুর মামলা
Image

পৃথক স্থানে মহিলাসহ তিনজনের মৃতদেহ উদ্ধার অস্বাভাবিক মৃত্যুর মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ মহিলাকে গলা টিপে হত্যার পর কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে৷ ঘটনার সাথে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অন্যদিকে, পৃথক স্থানে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এই দুজনের মৃত্যুকে আস্বাভাবিক হিসেবে নিয়েছে পুলিশ৷ তদন্ত শুরু হয়েছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, হাপানীয়া ওএনজিসি এলাকায় অর্চনা সূত্রধর (৪৫) নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ অভিযোগ ঐ মহিলাকে গলা টিপে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ এই ঘটনার সাথে জড়িত রাকেশ চক্রবর্তী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ৷ ধৃত যুবক পুলিশী জেরায় নাকি হত্যাকান্ডের দায় নিয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐ মহিলার সাথে দীর্ঘদিন ধরেই রাকেশ চক্রবর্তীর অবৈধ সম্পর্ক ছিল৷ বেশ কয়েকবার ঐ মহিলাকে গর্ভপাতও করানো হয়েছে৷ এই ঘটনার খবর জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

এদিকে, আমতলী থানর অধীন মাধবনগর সীমান্ত এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ সীমান্তে কাঁটাতারের বেড়ার খুব কাছাকাছি মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়৷ সাথে সাথে খবর পৌঁছে আমতলী থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছে৷ নিহতের নাম বিরু কুমার ভৌমিক৷ বয়স আনুমানিক ৫০৷ এটি একটি পরিকল্পিত হত্যাকন্ড বলে পুলিশের অনুমান৷ বিভিন্ন তথ্য তল্লাসী করে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে এমন এক ব্যক্তির পরিচয় জানতে পেরেছে৷ অবিলম্বেই তাকে গ্রেপ্তার করা হবে৷ তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না এই প্রতিবেদনে৷

অন্যদিকে, যোগেন্দ্রনগর রেল স্টেশনে বাপন শীল নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকান্ড তা ময়নাতদন্তের পরই স্পষ্ট হয়ে যাবে বলে পুলিশের বক্তব্য৷

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top