News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর প্রদেশ-বিহার-ঝাড়খণ্ড, মৃত অন্তত ৪৬
Image

বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর প্রদেশ-বিহার-ঝাড়খণ্ড, মৃত অন্তত ৪৬

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): প্রবল ঝড় ও বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড| সোমবারের ঝড়-ঝঞ্ঝায় অকালেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ জন| প্রবল ঝড়-বৃষ্টি ও বাজ পড়ে বিহারেই মৃত্যু হয়েছে ১৯ জনের| প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে ১৫ জনের মৃত্যু হয়েছে| ১২ জনের মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডে, এছাড়াও আহত হয়েছেন ২৮ জন| বিহার-উত্তর প্রদেশ-ঝাড়খণ্ড, তিন রাজ্য মিলিয়ে আহতের সংখ্যা অন্তত ৩৫|
গত কয়েকদিন ধরে প্রবল গরমে পুড়ছে উত্তর-মধ্য ভারত| সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল ঝড়-বৃষ্টি একদিকে যেমন বিহারের মানুষজনকে স্বস্তি দিয়েছে, তেমনই অকালেই প্রাণ হারালেন ১৯ জন| বিহারের ঔরাঙ্গাবাদের দাউদনগর, পৌথু, রফিগঞ্জ এবং বন্দেয়া থানা এলাকায় বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে তিনজন হলেন মহিলা, একজন যুবতী এবং একজন কিশোরের মৃত্যু হয়েছে| গয়া এবং কাটিহারে তিনজন করে প্রাণ হারিয়েছেন| মুঙ্গের এবং নওয়াদা-তে দু’জন করে প্রাণ হারিয়েছেন এবং রোহতাসে একজন প্রাণ হারিয়েছেন| প্রশাসন সূত্রের খবর, গয়া জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে, ঔরাঙ্গাবাদে পাঁচজনের মৃত্যু হয়েছে, মুঙ্গেরে প্রাণ হারিয়েছেন চারজন, কাটিহারে মৃতের সংখ্যা ৩ এবং নওয়াদা-তে দু’জন প্রাণ হারিয়েছেন| প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রাঘাতে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে নীতীশ কুমার সরকার| ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-এর প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমৃত জানিয়েছেন, সোমবার রাতের প্রবল ঝড়-বৃষ্টিতে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার|
ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে আবারও প্রাণহানি| উত্তর প্রদেশে অকালেই প্রাণ হারালেন অন্তত ১৫ জন| উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি ও বাজ পড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের| প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রাঘাতে ১৫ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫ জন| সবচেয়ে খারাপ অবস্থায় উন্নাও জেলায়| মঙ্গলবার প্রিন্সিপাল সেক্রেটারি (তথ্য) এ অবস্থি জানিয়েছেন, সোমবার রাতে উন্নাও জেলার বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ছ’জনের| এছাড়াও আহত হয়েছেন চারজন| আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রশাসন সূত্রের খবর, কানপুরে ঝড়-বৃষ্টিতে মৃত্যু হয়েছে দু’জনের, রায়বরেলিতে প্রাণ হারিয়েছেন দু’জন| এছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন| প্রিন্সিপাল সেক্রেটারি (তথ্য) এ অবস্থি আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে উদ্ধারকার্য পরিচালনা এবং ত্রাণ সামগ্রী বিতরনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে|
অন্যদিকে, ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতের তাণ্ডবে লণ্ডভণ্ড ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত| গত ২৪ ঘন্টায় ঝাড়খণ্ডে ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে প্রাণ হারালেন অন্তত ১২ জন| প্রাকৃতিক দুর্যোগে ১২ জনের মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন অন্তত ২৮ জন| মঙ্গলবার ঝাড়খণ্ড প্রশাসনের তরফে এই মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়েছে, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| এর আগে গত রবিবারই ঝাড়খণ্ডে বাজ পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে| সবমিলিয়ে গত ৪৮ ঘন্টায় ঝাড়খণ্ডে বজ্রাঘাতের তাণ্ডবে অকালেই প্রাণ হারালেন ২০ জন| ঝড়-বৃষ্টির তাণ্ডবে ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে গাছ উপড়ে পড়ে| এমনকি ঘর-বাড়িও ভেঙে পড়েছে| মৃতের সংখ্যা সবচেয়ে বেশি রাঁচি এবং ছতরা জেলায়| রাঁচিতে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন তিনজন এবং ছতরা জেলায় বাজ পড়ে তিনজনের মৃত্যু হয়েছে| ঝড়-বৃষ্টির তাণ্ডবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন| এমনকি পানীয় জলেরও সঙ্কট দেখা দিয়েছে|
প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই সুখবর| নির্দিষ্ট সময়ের আগেই কেরলে প্রবেশ করল বর্ষা| নির্ধারিত সময়ের তিনদিন আগেই কেরলে ঢুকে পড়ল বর্ষা| মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার কেরলে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু| আবহবিদরা জানিয়েছেন, দেশে বর্ষা ঢোকার নির্ধারিত সময় হল ১ জুন| এরপর গোটা দেশে মৌসুমী বায়ু ছড়িয়ে পড়তে সময় লাগে আরও এক থেকে দেড় মাস| কিন্তু, এবার নির্ধারিত সময়ের তিন দিন আগেই, ২৯ মে কেরলে ঢুকে পড়ল বর্ষা| এবার বর্ষা স্বাভাবিক হবে বলেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)| গরমের দহণজ্বালায় গত কয়েকদিন ধরে পুড়ছে উত্তর-মধ্য ভারত| মাত্রাতিরিক্ত গরমে ওষ্ঠাগত আমজনতা| এমতাবস্থায় নির্ধারিত সময়ের তিন দিন আগে কেরল বর্ষা প্রবেশ করায় দেশবাসীর খুশি হওয়াটাই স্বাভাবিক| দেশবাসী এখন মৌসুমী বায়ু ছড়িয়ে পড়ার অপেক্ষায় রয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top