News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলী ও খোয়াইয়ে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার পুকুরের জলে
Image

আমতলী ও খোয়াইয়ে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার পুকুরের জলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই, ২৭ মে৷৷ আমতলী এবং খোয়ইয়ে দুই ব্যক্তির মৃতদেহ পুকুরের জলে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ খোয়াইয়ের ঘটনায় মৃতের পরিচয় জানা গেলেও, আমতলীর ঘটনায় মৃতের পরিচয় জানা যায়নি৷
রাজধানী আগরতলার অদূরে আমতলির বল্লভপুর এলাকায় এক পুকুর থেকে অজ্ঞাত পরিচয় জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসী এ ঘটনাকে হত্যাকান্ড বলে মনে করছেন৷ তাঁরা বলছেন, অন্যত্র হত্যাকান্ড করার পর দেহটি এই পুকুরেদ্ধক এনে পেলে দেওয়া হয়েছে৷ আমতলি থানা সূত্রে জানা গেছে, সকালে ওই পুকুরের আশপাশের স্থানীয় বাসিন্দারা অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেন৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহটিকে উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ তবে পুলিশ জানিয়েছে, এটি হত্যাকান্ড কিনা তা এখনও স্পষ্ট হয়নি৷ যদিও শরীরে কয়েকটি আঘাতের চিহ্ণ রয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট পেলেই এ বিষয়ে কিছু বলা সম্ভব হবে৷ নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি৷
এদিকে, খোয়াই থানার অধীন লালটিলা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুকুরের জলে৷ মৃতের নাম সুধীন দাস৷ বয়স আনুমানিক ৪৫৷ পেশায় কৃষক৷ শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন৷ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোন হদিশ পাননি৷ রবিবার সকালে বাড়ির পাশেই একটি পুকুরের জলে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়৷ সাথে সাথেই খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ তদন্ত শুরু করেছে৷ সুধীন দাসের মৃত্যুর কী কারণ থাকতে পারে এনিয়ে চলছে জোর জল্পনা৷ পুলিশও এই ব্যাপারে কিছু বলতে পারছে না৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব হবে৷ পুকুরের জলে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top