News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী, ক্ষোভ প্রকাশ মমতার
Image

পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী, ক্ষোভ প্রকাশ মমতার

কলকাতা, ২৮ মে (হি.স.): পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী| সোমবার আরও দামি হল পেট্রোল-ডিজেল| রবিবারের পর সোমবারও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম| এই নিয়ে টানা ১৫ দিন বাড়ল পেট্রোপণ্যের দাম| এদিন পেট্রোলের দাম বেড়েছে ১৫ পয়সা প্রতি লিটার| পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে ১১-১২ পয়সা| অর্থাত্ কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ৮০.৯১ টাকা প্রতি লিটার| অপরদিকে, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭১.৭২ টাকা প্রতি লিটার| শুধু কলকাতা নয়, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও|
গত ১৫ দিন ধরে একটানা বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম| ভারতের তেল কোম্পানি গুলি এখন প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় ও কমায়| কিন্তু, গত ১৫ দিন ধরে পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে| পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই আকাশছোঁয়া| এই মূল্যবৃদ্ধিতে আম জনতার চোখে জল| অবশেষে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সোমবার দুপুর ১২.০৬ মিনিট নাগাদ টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘জ্বালানির দাম ক্রমশ বেড়েই চলেছে| কৃষি, পরিবহণ এবং সাধারণ মানুষ, সবক্ষেত্রেই বিপুল ক্ষতি হচ্ছে|’ তৃণমূল সুপ্রিমোর মতে, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ করা| তবে এই প্রথম নয়, এর আগেও পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|
উল্লেখ্য, জ্বালানির দাম বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নিত্যপ্রণ্যে| রমজান মাসে যাবতীয় ফল এবং অন্যান্য সামগ্রীর দাম এমনিতেই চড়া থাকে| তার উপর পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আরও চড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম| টান পড়েছে মধ্যবিত্তের পকেটে| পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আগামী ১৮ জুন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ট্যাক্সিচালক, ট্রাক চালক এবং পেট্রোলিয়াম সংগঠনগুলি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top