News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় কর্মীদের কাজ শুধু সরকারী প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে কি না পর্যবেক্ষণ করা ঃ বিপ্লব দেব
Image

দলীয় কর্মীদের কাজ শুধু সরকারী প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে কি না পর্যবেক্ষণ করা ঃ বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ আমাদের দলীয় কর্মীদের কাজ হচ্ছে সরকারী প্রকল্পগুলি শুধুমাত্র পর্যবেক্ষণ করা৷ সরকারী আধিকারীকরা সঠিকভাবে প্রকল্পগুলি যথাসময়ে রূপায়ণ করছেন কি না তার খোঁজখবর রাখা৷ এর বাইরে দলীয় কার্যকর্তাদের কোন বিষয়ে নাক গলানোর বিষয় যে নেই তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কেন্দ্রের মোদি সরকারের চার বছর পুর্তি উপলক্ষে ‘সাফ নিয়ত, সাফ বিকাশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পূর্বতন সিপিএম নেতৃত্বের সরকার এখানে পঁচিশ বছর শাসন করেছে৷ তখন দেখা গিয়েছে গ্রামস্তরের চুনুপুটি নেতা সংশ্লিষ্ট এলাকায় যে সিদ্ধান্ত নিয়েছে সেই মতো মন্ত্রীবাবুরা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়েছে কিংবা প্রকল্পগুলি রূপায়নের ব্যবস্থা করেছে৷ কিন্তু, এটা কোন সিস্টেম নয়৷ সরকারে এমন কোন সিস্টেম নেই৷ বিজেপি সরকারে এই সিস্টেম চলবে না৷ এখানে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই গ্রামস্তরে পৌঁছে দেওয়া হবে৷ এখানে সিপিএমের কর্মী কিংবা নেতাদের মতো বিজেপি কর্মীদের চললে হবে না৷ বিজেপির নেতা কর্মীদের কাজ হচ্ছে সরকারী প্রকল্পগুলি শুধুমাত্র পর্যবেক্ষণ করা৷ কোন প্রকল্পের সুযোগ প্রদানে দলবাজী কোনভাবেই বরদাস্ত করা হবে না৷ এই সরকার সাত্রিশ লক্ষ ত্রিপুরাবাসীর সরকার বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকারের চার বছরে ভারতের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে৷ এর ফল সবচেয়ে বেশি লাভবান হয়েছে ত্রিপুরার মতো আর্থিকভাবে দুর্বল রাজ্যগুলো৷ কারণ এ রাজ্যের ৯০ শতাংশ টাকা আসে কেন্দ্রীয় সরকার থেকে৷ এনডিএ সরকারের চার বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর শিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছেন৷ দেশের এক কোটি গরিব পরিবার ঘর পেয়েছে৷ আগামী ৩১ মের মধ্যে সৌভাগ্য যোজনার মাধ্যমে ৫২৯ টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে৷
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ত্রিপুরাকে ৩০০ কোটি টাকা দিয়েছেন কিছুদিন আগে৷ রাজ্যের উন্নয়নে এই তহবিল থেকে আরও ৫০০ কোটি টাকা দেওয়া হবে৷ ৩০ কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকায় ওয়াাইফাই ইন্টারনেট স্থাপন করা হচ্ছে৷ নির্বাচনের আগে বিজেপি ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলির সবকটাই পূরণ করবে সরকার৷ এদিন তিনি বলেন, নেশামুক্ত, নারী নির্যাতন মুক্ত ত্রিপুরা গড়াই তার সরকারের অন্যতম লক্ষ্য৷ তাছাড়া বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াও বড় দায়িত্ব৷ তিনি বলেন, সব প্রতিশ্রুতি পূরণ হবে৷ তবে একটু সময় লাগবে৷ যারজন্য তিনি রাজ্যবাসীকে কিছুটা সময় দিতে আবেদন জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে ত্রিপুরাকে বঞ্চিত করেনি৷ সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে অতিরিক্ত টাকা চেয়েছে৷ শীঘ্রই এি টাকা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তাছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন, একই আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গরিব অংশের জনগণের কল্যাণে যে সব কর্মসূচি রূপায়ন করেছেন রাজ্য সরকার সেই পথ অনুসরণ করছে৷ রাজধানী আগরতালেক বন্যার হাত থেকে বাঁচাতে বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব৷ এই সমস্যা দূরীকরণের জন্য রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার উদ্যোগ নিয়েছে৷ সবকা সাথ সবকা বিকাশ এর নীতি নিয়ে চলছে সরকার৷ তাই রাজ্য সরকার প্রতিটি বেকার যুবক যুবতীকে স্বনির্ভর হওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে৷ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে যেমন বেকার যুবক যুবতীরা স্বনির্ভর হবতে পারবেন, তেমনি বিভিন্ন কোম্পানির মাধ্যমে দক্ষদের বেছে নিয়ে কর্মসংস্থানের সুুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷
এদিকে, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তথা প্রাক্তন রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, দলের প্রত্যেক নেতা কর্মীদের মার্জিত হতে হবে৷ সাধারণ জনগণের সাথে মার্জিত ভাবে ব্যবহার করতে হবে৷ দলীয় কর্মীদের মনে রাখতে হবে, বিজেপির সরকার রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে৷ সেক্ষেত্রে জনগণের সাথে মার্জিত ভাবে ব্যবহার না করলে পক্ষান্তরে ক্ষতি দলেরই হবে৷ তাই তিনি সকলের প্রতি আহ্বান রাখেন মার্জিত হয়ে জনগণের সাথে ব্যবহার করার জন্য৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top